টি-টুয়েন্টি সংস্করণে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭৪ রান। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিধাস কাপের ম্যাচে তামিম ইকবাল ও লিটন দাস যে রেকর্ড জুটি গড়েছিলেন। সোমবার সেটিকে ছাড়িয়ে গেলেন নিজেরাই।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে লিটন-তামিমের ওপেনিং জুটিতে এসেছে ১০.২ ওভারে ৯২ রান।
সিলেটে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২৯২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন লিটন-তামিম। দেশের পক্ষে জুটিতে আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে অনন্য মাইলফলকটিতে নাম লেখান দুই ওপেনার।
শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি সিরিজ শুরু হতেই পাওয়া গেল আগের ম্যাচের লিটন-তামিমকেই!








