চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ঝড়ো ডাবল সেঞ্চুরিতে রংপুরের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হওয়ায় রাজশাহীর রানপাহাড়ে চাপা পড়েছিল রংপুর। দ্বিতীয় ইনিংসে সেই দলটিকে টেনে তুলেছেন ডাবল সেঞ্চুরি করা লিটন কুমার দাস। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ৩১৯। রাজশাহীর থেকে তারা পিছিয়ে ১১৯ রানে।

টায়ার-১’র ম্যাচে রাজশাহী আগেরদিন ৪১৯ রানে থামার পর বুধবার ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করে। মঙ্গলবার সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত (১৭৩) এবং মিজানুর রহমান (১৬৫)। এদিন ইনিংস ঘোষণার সময় জুনায়েদ সিদ্দিকি ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। হাফসেঞ্চুরি পেয়েছেন ফরহাদ হোসেন (৬২) এবং জহুরুল ইসলামও (৫৫)।

লিটন এদিন ৮১ বলে শতকে পৌঁছান। ১৫০’এ পা রাখেন ১০৮ বলে। শেষ পর্যন্ত তিনি আউট হন ২০৩ রানে। ১৪২ বলে ৩২টি চার, চারটি ছয়ে এই রান করেন। গত ২৬ এপ্রিল প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারসেরা ২৭৪ রানের ইনিংসের পথে লিটন ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিলেন ১৯০ বলে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দুইশ বলের নিচে ডাবল ছোঁয়ার একমাত্র কীর্তি ছিল সেটি। বুধবার তিনি ডাবল স্পর্শ করেন ১৪০ বলে।

Banglabid

খুলনা-বরিশাল
টায়ার-১’র অন্য ম্যাচে খুলনায় বৃষ্টিস্নাত দিনে বরিশালের বিপক্ষে ৫০ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৩৪৯। খুলনার শুরুটা ভালো না হলেও শেষদিকে ১১২ রানের ইনিংস খেলে দলকে পথে রাখেন জিয়াউর রহমান।

টস হেরে বরিশাল আগে ব্যাট করতে নেমে ২৯৯ রানে অলআউট হয়। শাহরিয়ার নাফীস ৪১ করার পর মিডলঅর্ডার ভেঙে পড়ে। শেষদিকে নুরুজ্জামান ৭৪ করে স্কোর বড় করেন। তিনটি করে উইকেট নেন আল-আমিন হোসেন এবং আব্দুর রাজ্জাক।

খুলনা জবাব দিতে নেমে ৭২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে। দলকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ মিঠুন। ১২৪ বলে ৭২ রান করেন তিনি। এরপর আফিফ হোসেনকে নিয়ে দারুণ লড়াই করেন জিয়া।

Reneta

আফিফ ১৩২ বল খেলে ৮১ রানে নটআউট আছেন। জিয়া মোসাদ্দেকের বলে আউট হওয়ার আগে ২৪৬ বলে ১৩টি চার এবং একটি ছয়ে ১১২ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণের অভিযোগ: রোনালদোর গোপন চুক্তির গোমর ফাঁস

পরবর্তী

দুই ‘ঢাকা’র লড়াইয়ে এগিয়ে মেট্টো

পরবর্তী

দুই ‘ঢাকা’র লড়াইয়ে এগিয়ে মেট্টো

‘আল্লাহ তায়ালা জজ সাহেবরে মাফ কইরে দিক’

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT