চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ক্যারিয়ার সেরায় জিম্বাবুয়েকে ৩২২ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিকে ক্যারিয়ার সেরা ইনিংসে টেনে নিলেন লিটন দাস, তারপর গতি বাড়ালেন রানের, কিন্তু থামতে হল পায়ের মাংসপেশিতে টান নিয়ে। যাওয়ার আগে দিয়ে গেছেন ১২৬ রান। সঙ্গে মিঠুনের ৫০ ও বাকিদের ছোট ছোট অবদান। সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে তাতে জিম্বাবুয়েকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি খেলার পথে প্রথমবার তিনঅঙ্কের দেখা পেয়েছিলেন লিটন। রোববার ৯৫ বলে ৯ চার ও এক ছয়ে মাইলফলক ছুঁয়েছেন। ইনিংসের ৩৪তম ওভারে ট্রিপানোর বল লেগসাইডে ঠেলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৩৪তম ওয়ানডেতে ছুঁয়ে ফেলেন দ্বিতীয় শতক। পায়ে টান নিয়ে ফেরার সময় ১৩ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ১২৬ রান নামের পাশে।

বাংলাদেশ-৩২১/৬ (৫০)

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়কের সিদ্ধান্তে বেশ ভালো সাড়া দিয়েছেন ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে এসেছে ৩২১ রানের বড় সংগ্রহ।

জিম্বাবুয়ের বিপক্ষে যেটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২০০৯ সালে, ৩২০ রান।

লিটনকে নিয়ে ওপেনিংয়ে আসা তামিম ইকবাল খেলছিলেন বেশ রয়েসয়ে। ৬০ রান তোলার পর উদ্বোধনী জুটিতে যতি পড়ে। রিভিউয়ের ভুল ব্যবহার করে ফেরেন তামিম। ২ চারে ৪৩ বলে ২৪ করে।

Reneta

১৯ বছর বয়সী ডানহাতি অভিষিক্ত অফস্পিনার ওয়েসলের বলে ডিফেন্স করতে যেয়ে লাইন মিস করে প্যাডে আঘাত হানতে দেন বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের আপিলে আম্পায়ার সাড়া দেয়ার পর রিভিউ নিয়ে তামিম দেখলেন বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পের মাঝামাঝিতে। অগত্যা ফিরতেই হয় সাজঘরে।

পাঁচ মাস পর ওয়ানডেতে ফেরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে পরের জুটিতেও দারুণ জমে যান লিটন। তাদের যৌথ প্রযোজনায় আসে ৮০ রান। এক চার ও বিশাল দুই ছক্কায় তরুণ বাঁহাতির ব্যাটে আসে ৩৮ বলে ২৯ রান।

শান্তর আউটেও থাকল তামিমের প্রভাব! সিনিয়র রিভিউ ব্যবহার করে গেছেন। লেগস্পিনার টিনোটেন্ডার বলটি যখন প্যাডে আঘাত হানে এবং আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করে দেন, তখন সাজঘরে ফেরা ছাড়া উপায় ছিল না শান্তর। অথচ টিভি রিপ্লে বলছিল বল স্টাম্পের বাইরে দিয়েই যেত। রিভিউ ছিল না, আম্পায়ারকে চ্যালেঞ্জও জানানো যায়নি।

লিটন ভুল করেননি। সেঞ্চুরি তুলে ছুটছিলেন। কিন্তু অসময়ে থামতে হয়েছে। তার শতকের খানিক পরেই ফিরে যান মুশফিকুর রহিম, ১৯ করে। সেই ধাক্কা বুঝতে দেননি মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মিঠুন-রিয়াদ জুটিতে ওঠে ৬৮ রান, ঝড়ো গতিতে। এমপোফুর ইয়র্কারে এলবি হওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাটে আসে ২ চার ও এক ছক্কায় সাজানো ২৮ বলে ৩২ রান।

মিঠুন আরও কিছুক্ষণ ছিলেন। পঞ্চম ওয়ানডে ফিফটি তুলে এমপোফুর বলেই এবলিডব্লিউ হয়েছেন। ৫ চার ও এক ছয়ে ৪১ বলে ঠিক ৫০ রান তার। শেষের কাজটুকু সেরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ৩ ছক্কায় ১৫ বলে অপরাজিত ২৮ রান তার অবদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT