চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে পিএসজি: মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। তবে বেশ কিছু ম্যাচেই এমবাপে, মেসি, নেইমার ডি মারিয়াদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়েছে বাকি দল গুলো। পিএসজির ম্যাগাজিনে তাই শিকার করে নিলেন ৭ বারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা লিওনেল মেসি।

‘লিগ ওয়ান খুবই প্রতিযোগিতামূলক লিগ। সাম্প্রতিক বছর গুলোতে লিগ ওয়ান অনেক উন্নতি সাধন করেছে। এতে পিএসজির ভুমিকা অনেক। পিএসজি লিগ ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে। এটি এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ আসর। এখানকার যে কোন দল আপনাকে যে কোনো সময় হারানোর সক্ষমতা রাখে। যা ফুটবলে প্রাণ এনে দেয়। ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা সবসময় ফুটবলকে দারুণ কিছু এনে দেয়। প্রতিটি খেলায় জয় পাওয়া এখানে বেশ কঠিন।’

‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের ব্যাপার ভিন্ন, সেখানে বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলো খেলার সুযোগ পায়। জয় পাওয়া বেশ কঠিন। শিরোপা উঁচিয়ে ধরা গৌরবের। সামান্য ভুল আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। চ্যাম্পিয়নস লিগ শিরোপা যে কারণেই সকলের কাছে এতো মহত্ত্ব বহন করে।’

এর আগে ৪ বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতার অভিজ্ঞতা রয়েছে মেসির। মেসিকে ঘিরে স্বপ্ন দেখছে পিএসজিও। পিএসজিতে নিজেকে খুঁজে পেতে সময় নিলেও সতীর্থরা জয়ে ভুমিকা রাখছে। সবশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমবাপের করা শেষ সময়ের গোলে ১-০-তে জয় সেই অর্থই বহন করে।

চ্যাম্পিয়নস লিগ জিততেই দল গড়েছে পিএসজি। শক্তিশালী আক্রমণভাগ সে কথাই জানান দেয়। নেইমার চোট কাটিয়ে ফিরে আসায় কিছুটা নির্ভার থাকতে পারবেন মেসি। তবে মেসি ভক্তরা আর্জেন্টাইনের কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করে। সবশেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হলেও তায় মেসির চেনা ছন্দে ফেরার আশায় আছেন মেসি সমর্থকরা।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামার আগে লিগ ওয়ানে এফসি ন্যান্টেস ও নিচের বিপক্ষে নিজেদের জালিয়ে নেওয়ার সুযোগ পাবে পিএসজি। আগামী ২০ ফেব্রুয়ারি লিগ ওয়ানে ন্যন্টেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। যেখানে মেসিকে চেনা রূপে দেখতে মুখিয়ে আছে হাজারো মেসি ভক্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রেঞ্চ লিগ ওয়ানমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT