চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগে বার্সা-রিয়ালের অনেক হিসেবের রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

স্প্যানিশ লিগে রোববার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থানে চোখ রেখে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে স্বাগতিকদের মুখোমুখি হবে কাতালানরা। অন্যদিকে ভিয়ারিয়ালের মাঠে নামবে রিয়াল।

চাপ মাথায় নিয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে নামতে হচ্ছে লুইস এনরিকে শিষ্যদের। পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ তে হার; পরে লিগে নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল লেগানেসের বিপক্ষে কোন রকমে জয়। নিজেদের দর্শকদের কাছে দুয়ো শুনতে হয়েছে মেসি-নেইমারদের। বার্সা কোচ এনরিকে তাই দিতে হচ্ছে অগ্নি পরীক্ষা। পিএসজির বিপক্ষে হারে তার কোচের আসন নড়বড়ে হয়ে পড়েছে বলে গণমাধ্যমে খবর আসছে। তার বিকল্পও নাকি খোঁজা শুরু করেছে বার্সা কর্তৃপক্ষ।

এনরিকে অবশ্য স্বস্তি পেতে পারেন। চলতি মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে তিনবারের দেখায় হারের মুখ দেখেনি তার শিষ্যরা। সিমিওনে শিষ্যদের হারিয়ে কাপ ফাইনালে উঠেছে কাতালানরা। কিন্তু মনোবল তলানিতে থাকাই বার্সার জন্য যা একটু পরীক্ষা-পরীক্ষা ভাব আনছে। সঙ্গে পয়েন্ট টেবিলের হিসেব।

Banglabid

কেননা রোববার রাতে বার্সা হারলে শিরোপার লড়াইয়ে অনেকটাই পেছনে পড়ে যাবে। একই রাতে যে ব্যবধান বাড়াতে মাঠে নামছে শীর্ষে থাকা রিয়ালও। ভিয়ারিয়ালের মাঠে রিয়াল জয় পেলে অবশ্য জিনেদিন জিদানের দলই শীর্ষে থাকবে। তবে ব্যবধানটা তো ধরাছোঁয়ার মধ্যেই থাকবে বার্সার।

রিয়ালও স্বস্তিতে নেই। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারে আত্মবিশ্বাসের পারদ নেমে গেছে। তার ওপর প্রতিপক্ষ ভিয়ারিয়াল লস ব্ল্যাঙ্কোসদের পেলেই বেশ জ্বলে ওঠে। খেলাও আবার ভিয়ারিয়ালের মাঠে! পা পিছলে গেলে জায়গা হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। তাই চাপে থাকবে রিয়ালও।

অন্যদিকে লিগে লড়াইটা জমিয়ে দিয়েছে সেভিয়া। রিয়াল বেটিসকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে হোসে সাম্পাওলির দল। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। সেভিয়া থেকে দুই ম্যাচ কম খেলেছেন রোনালদো-বেনজামারা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট বার্সার। সব মিলিয়ে লা লিগায় রোববারের রাতটি হতে যাচ্ছে অনেক হিসেব-নিকেশের। এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানিতে পথচারীদের উপরে গাড়ি, ১ জন নিহত

পরবর্তী

ইরাকে বোমা বিস্ফোরণে নারী সাংবাদিকের মৃত্যু

পরবর্তী

ইরাকে বোমা বিস্ফোরণে নারী সাংবাদিকের মৃত্যু

মুন সিনেমা হল

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায়

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT