এমিরেটস কাপে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ঘরের মাঠে অলেম্পিক লায়নের জালে হাফ ডজন গোল দিয়েছে গার্নাররা। ম্যাচে ফরাসি ক্লাবের বিপক্ষে ৬-০ গোলে জয় পায় আর্সেন ওয়েঙ্গারের দল।
প্রথমার্ধে ১৫ মিনিটের ব্যবধানেই চার গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে শুরু দিকে গোল পায়নি তারা। ২৯ মিনিটে প্রথম শুরু করেন ফরাসি তারকা অলিভার জিউর। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অক্সালেড চেম্বারলিন। এক মিনিট পর অ্যালেক্স আইওবি’র গোল তৃতীয়বারের মতো লিড নেয় আর্সেন ওয়েঙ্গারের দল। আর ৩৮ মিনিটে করা অ্যারন রামসির গোলে প্রথমার্ধেই হালি পূরণ হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের মাঠে নেমে আরো গোলের নেশায় পায় আর্সেনালকে। ৬২ মিনিটে দলের পঞ্চম গোল এনে দেন সাবেক রিয়াল তারকা মেসুত ওজিল। আর ৮৫ মিনিটে শুরুর মতো লায়নের কফিনে শেষ পেরেক ঠোকেন আরেক ফরাসি তারকা কাজারোলা।







