চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল রং না থাকায় বদলে যাচ্ছে বিশ্বকাপ জার্সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯৯ সালের বিশ্বকাপ ছাড়া গত চারটি আসরেই বাংলাদেশের জার্সিতে ছিল সবুজের মধ্যে লাল রংয়ের উপস্থিতি। যেটি বাংলাদেশের পতাকাকে তুলে ধরত বিশ্বমঞ্চে। কিন্তু ২০১৯ বিশ্বকাপের সবুজ জার্সিতে লালের বিন্দুমাত্র ছোঁয়া না থাকা, আর গাঢ় সবুজের জায়গায় হালকা সবুজ রং ব্যবহার করায় সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমর্থকদের দাবির মুখে এবার জার্সিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে বিসিবি।

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের জন্য টাইগারদের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হয় সোমবার বিকেলে। তখন থেকেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেটভক্তরা। মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে হালকা সবুজ রংয়ের জার্সিটি বদলে ফেলার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘জার্সি উন্মোচনের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি তখনই বলেছিলাম এটা আমি আগে দেখিনি। এই প্রথম দেখছি। আমাকে যখন প্রশ্ন করা হয় তখনই সন্দেহ জাগে এই প্রশ্ন কেন, পরে গিয়ে দেখলাম যে সবুজের মধ্যে কোথাও লাল নেই। আরেকটা জার্সি যেটাতে লাল-সবুজ আছে। আমি বলেছি লালটা রেখে সবুজটা এখনই বদলাতে হবে। যাইহোক, ভুল করেছে ওরা। বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জার্সিটা বদলে দেবো।’

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘সবুজ জার্সির নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে। সেখানে লাল রঙ নেই, এখন লাল রং রাখা হবে।’

বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ত্ব পেয়েছিল স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। কোম্পানিটির কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, জার্সি তৈরিতে তাদের সম্পৃক্ততা ছিল না। নতুন করে জার্সি তৈরি করা হবে কিনা এ ব্যাপারেও তিনি অবগত নন।

শনিবার গুলশানে একটি রেস্টুরেন্টে জার্সির ডিস্ট্রিবিউশন পার্টনারদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সংবাদ সম্মেলন করে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। সেখানে জার্সি সম্পর্কে কিছুটা ধারণা দেন মেহতাবউদ্দিন নিজেই। বিশ্বকাপ জার্সি কোন থিম নিয়ে করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনা থিম নিয়ে আমরা করছি না।

Reneta

ওইদিনই ফেসবুকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের লাল ও সবুজ রংয়ের দুটি জার্সির ছবি। উন্মোচনের দুই দিন আগে জার্সির ডিজাইন ছড়িয়ে পড়াকে কোম্পানিটির অপেশাদারিত্ব হিসেবেই দেখছেন সবাই।

মেহতাবউদ্দিন বিসিবির একজন কর্মকর্তাও। তিনি জানান, জার্সিতে বাংলাদেশ দলের নাম ও জার্সি নম্বরে লাল রং রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আইসিসির নির্দেশনায় লাল সরিয়ে সেটি সাদা করতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT