মরিচ শুকিয়ে বাজারজাত করলে বাড়তি দাম পাওয়া যায়। প্রতি বছর মরিচের মৌসুমে মণ-মণ মরিচ শুকানো হয় ব্রহ্মপুত্রের নদের চরে। এই সময়টাতে পরিবারের সবাই মিলে একসঙ্গে কাজে নেমে পড়েন।
শিশু-কিশোর ও যুবাদের পাশাপাশি পরিবারের বয়স্ক সদস্যরাও এতে যোগ দেন। হাতে হাতে ক্ষেত থেকে মরিচ নিয়ে আসা হয় নদী পাড়ে। বিস্তর সবুজ মাঠের পাশে শুধু লাল মরিচের সমারোহ। কোথাও শুকনো মাটির উপর, কোথাও মাদুর বিছিয়ে, কোথাও আবার পাটির উপরে শুকোতে দেয়া হয় লাল মরিচ।
সবুজ মাঠের মাঝে লাল মরিচ এক অসাধারণ দৃশ্য।মরিচ শুকানোর সেইসব দৃশ্য নিয়েই এই আয়োজন।














