বিনোদন

‘লাল কাপ্তান’-এর ট্রেলারে দুর্ধর্ষ সাইফ আলী

‘লাল কাপ্তান’-এর ট্রেলারে দুর্ধর্ষ সাইফ আলী

কথা ছিল আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে নবদীপ সিং পরিচালিত ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘লাল কাপ্তান’। সব যখন ঠিক, তখনই ছবিটির মুক্তির তারিখ পেছানোর খবর!

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করার মাধ্যমে ‘লাল কাপ্তান’-এর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ অক্টোবর পুনঃনির্ধারণ করা হলো। বিষয়টি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক আনন্দ এল রাই নিজেই।

এরপর এরস-নাউয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো ‘লাল কাপ্তান’-এর অফিসিয়াল ট্রেলার।

‘লাল কাপ্তান’ সিনেমায় প্রধান চরিত্রে সাইফ আলি খান একজন ভয়ংকর নাগাসাধু রূপে অভিনয় করছেন।

ছবির ট্রেলারে দেখা গেছে, সাইফ আলি খান তার কপালে ভস্ম মেখে রামের নামে শপথ করেন। যেখানে প্রতিশোধপরায়ণ এক হিংস্র মানুষ হিসেবে দেখা মিললো তার!

ছবিতে সাইফ আলি খান ছাড়াও আরো অভিনয় করেছেন দীপক দবরিয়াল, জোয়া হাসান, মানব ভিজ প্রমূখ।

বিষয়:সাইফ আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…