জনপদ

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের মানুষ পেল আলোর দেখা

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের মানুষ পেল আলোর দেখা

লালমনিরহাট উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বিদ্যুৎবিহীন প্রত্যন্ত গ্রামে প্রায় ২ হাজার সোলারহোম সিস্টেম বিতরণ করেছে সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)।

রোববার সোলারহোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিবান্ধা-পাটগ্রামের সাংসদ ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার বেশির ভাগ অংশ নদী ভাঙ্গন ও চর এলাকা। এখানকার মানুষ বেশিরভাগ বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখবে ‘বাংলাদেশের প্রত্যন্ত বিদ্যুৎবিহীন এবং চর এলাকায় সৌর শক্তি উন্নয়ন’ প্রকল্প।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মোঃ মনারুল ইসলাম বলেন, বাংলাদেশের জিডিপি ৭-৮% করার জন্য বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন এবং সম্প্রসারণ করতে সরকার ইতোমধ্যে পাওয়ার মাষ্টার প্লান প্রণয়ন করেছে।

‘‘বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ২০২১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,০০০ মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৩৯,০০০ মেগাওয়াটে উন্নীত হবে। নবায়নযোগ্য জ্বালানী নীতিমালায় ২০২০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ১০% অর্থাৎ ২,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করতে হবে।’’

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের মানুষ পেল আলোর দেখা

চর এলাকার মানুষ সোলারহোম সিস্টেম পাওয়ার পর জানান, বিদ্যুতের বিকল্প হিসেবে পিডিবিএফ’র আওতায় ২৪ হাজার টাকার সোলার মাত্র ৪ হাজার  ৯‘শ ২০ টাকায় পেয়ে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি এইচ এল টি গোলাম আজম, হাতিবান্ধা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মজিবুর রহমান, উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, আবু ইউছুফ মো. মামুনসহ পিডিবিএফ’র অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে এই প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে।

বিষয়:লালমনিরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…