চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালবাগ শাহী মসজিদ: একসঙ্গে নামাজ পড়ে আট হাজার মুসল্লী

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:৩০ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
লালবাগ শাহী মসজিদ

লালবাগ শাহী মসজিদ

ঢাকার পুরনো মসজিদগুলোর মধ্যে লালবাগ শাহী মসজিদকে সবচেয়ে বড় মসজিদ মনে করেন অনেকে। নির্মাণের পর থেকে বহুবার সংস্কারে এর কলেবর বৃদ্ধি পেয়েছে। সুউচ্চ মিনার বিশিষ্ট তিন তলা এ মসজিদটিতে একসঙ্গে প্রায় আট হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন বলে জানালেন মসজিদের একজন খাদেম।

মসজিদটি ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। এটি নির্মাণ করা হয় ১৭০৩ সালে। তৎকালীন ঢাকার উপ-শাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফররুখশিয়রের পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মিত হয়। মসজিদেরর প্রবেশপথের ডিজিটাল বোর্ডেও নির্মাণ সাল প্রদর্শন করা হয় এখন।

তবে বহুবার সংস্কারের ফলে একমাত্র কেল্লার ভেতরের দিকের প্রবেশপথ ছাড়া আর কিছু দেখে অনুমান করার উপায় নেই যে এটি এত পুরনো মসজিদ। এর প্রায় প্রতিটি অংশই সংস্কার করা হয়েছে। এতবার সংস্কারের ফলেই হয়তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করেনি। তাছাড়া বাংলাপিডিয়া বা ঢাকার ইতিহাস ভিত্তিক বইগুলোতেও এ মসজিদ সম্পর্কে তেমন কোন তথ্য নেই।

লালবাগ শাহী মসজিদের ভেতরের দৃশ্য

সরেজমিনে মসজিদটি ঘুরে দেখা যায়, উঁচু প্লাটফর্মের ওপরে নির্মিত মসজিদটি এখন তিন তলা বিশিষ্ট। মসজিদের প্রবেশ পথের পাশেই রয়েছে একটি ছোট কবরস্থান। ভেতরের ঢুকলেই চোখে পড়বে এক বিশাল ওযুখানা। এক সঙ্গে অনেক মুসল্লী ওযু করতে পারেন এখানে। ভেতরের দেয়াল, মেঝে থেকে শুরু করে সব জায়গায় আধুনিক নির্মান সামগ্রীর ছোঁয়া। পুরনো আমলের কিছু এখানে চোখে পড়ে না। মসজিদের একাধিক কক্ষে বিভক্ত মসজিদটির পাশেই রয়েছে একটি মাদ্রাসা। তবে মাদ্রাসাটি আলাদাভাবে পরিচালিত হচ্ছে।

বিশাল এ মসজিদটি পরিচালিত হচ্ছে কমিটির মাধ্যমে। মসজিদটির সংস্কার, পরিবর্ধন-পরিমার্জন, আসবাব থেকে শুরু করে সব কিছুর ব্যয়ভার কমিটির মাধ্যমেই নির্বাহ করা হয়। তবে ব্যয়ের বেশিরভাগ আসে মসজিদ দানবাক্সে মুসল্লীদের দেওয়া টাকায়।

মসজিদ লাগোয়া কবরস্থান

নামাজ পরিচালনার জন্য মোট ৪ জন ইমাম রয়েছেন। এছাড়া দুইজন মুয়াজ্জিন, ১০ জন খাদেমসহ সর্বমোট ২২ জন বেতনভুক্ত কর্মচারি রয়েছে মসজিদটিতে। মসজিদের অন্যতম খাদেম মোহাম্মদ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানান।

Reneta

তিনি বলেন: জুম্মার দিনে মসজিদের নিচতলা, দোতলা ভরে ছাদও মুসল্লীতে ভরে যায়। একসঙ্গে প্রায় ৭-৮ হাজার মানুষ নামাজ পড়তে পারে এখানে।

লালবাগ কেল্লায় যারা ঘুরতে আসেন, তাদের অনেকেই দেখতে আসেন এ মসজিদটি। কিন্তু মসজিদটি দেখে অনুমান করা কষ্ট যে, এটি এত পুরনো মসজিদ। সাম্প্রতিক সময়ে নির্মিত আর দশটি সাধারণ মসজিদের মতই মনে হয় এটিকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকার পুরনো মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT