চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

চকোর মালিথাচকোর মালিথা
১:১৭ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সারা বিশ্বের ২৫ লাখ মুসলমানের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। হাজিদের উদ্দেশ্যে দুপুরে শেষ হয়েছে দিক নির্দেশনা মূলক খুতবা পাঠ। আর এখন চলছে বিশ্ব শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে হবে মোনাজাত।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি মহান আল্লাহ রাব্বুল আল আলামিনের দরবারে এভাবেই জানান দিচ্ছেন নিজের উপস্থিতি। বাংলাদেশের প্রায় এক লাখ দুই হাজার হাজি ওখানে রয়েছেন।

১৯৮১ সাল থেকে আরাফাতের মসজিদে নামিরায় খুতবা পাঠ আসছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ। তবে এবার অসুস্থতার কারণে তার বদলে খুতবা পাঠ করেছেন সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম‌্যান সালেহ বিন হুমাইদ।

আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি। পবিত্র এই ময়দানেই প্রথম মানব আদম আলায়ে হিস সালাম এবং হাওয়া আলায়ে হাস সালামের প্রথম সাক্ষাৎ হয়।

ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন এই আরাফাতের ময়দানে। আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় যেখানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। সেই বিশ্বাস নিয়েই প্রতিবছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি।

এক নাগাড়ে হাটা আর সকাল থেকেই প্রচন্ড রোদে অনেক হাজি অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ছেন। তবে লাখ লাখ হাজির চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে আরাফাতের এই মাঠে। তাছাড়া পরিবেশ ঠান্ডা রাখার জন্য বিস্তৃর্ণ এই মাঠে বৃষ্টির মতো কৃত্রিমভাবে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে। হাজিদের ছায়া দিচ্ছে হাজার হাজার নিম গাছ।

Reneta

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন সৌদী আরবের গ্রান্ড মুফতি।

তার আগে দল বেধে নিজেদের মধ্যে খন্ড খন্ড বয়ান। সেই সব বয়ানে মূলত হজের তাৎপর্যের পাশাপাশি মানুষকে বেশি বেশি খোদা ভিরু হতে বলা হচ্ছে।

দিক নির্দেশনামূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মোনাজাত হয়েছে। এর পর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই এক সঙ্গে সকল হাজি আদায় করেছেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে হাজিদের ইবাদত বন্দেগী।

হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশে পাশের এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন আছে লাখেরও বেশী নিরাপত্তাকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT