চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবুশেনের অপেক্ষা, ফের হতাশ ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ডেভিড ওয়ার্নার আক্ষেপ হতেই পারে, ইংল্যান্ডের পরপর দুই টেস্টে খুব কাছে গিয়ে শতক হাতছাড়া হয়েছে তার। দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ওপেনারের হতাশার রাতে সাদা পোশাকে ছয় নম্বর সেঞ্চুরির খুব কাছে গিয়ে দিন শেষ করেছেন মার্নাস লাবুশেন।

অ্যাডিলেড ওভালে অ্যাশেজের দিবারাত্রির টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। করোনা ইস্যুতে নাটকীয় সকালের পর কামিন্সের বদলি হিসেবে নেতৃত্বে আসেন স্মিথ। অজিরা দিন শেষে করেছে দারুণ অবস্থানে থেকে, স্কোরবোর্ডে ২২১ রান তুলতে হারিয়েছে মোটে ২ উইকেট।

শুরুটা যদিও ভালো হয়নি স্বাগতিকদের। পরে ওয়ার্নার-লাবুশেনের ১৭২ রানের জুটি দারুণ করে দেয় দিন-রাতের শেষটা। ব্রিসবেনের গ্যাবায় ৯৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় টেস্টেও নড়বড়ে নব্বইয়ে ফিরেছেন ওয়ার্নার। ১৬৭ বলে ১১ চারে ফেরার আগে করে যান ৯৫ রান। অজিদের ইনফর্ম ব্যাটারকে ব্রডের ক্যাচ বানিয়ে স্বস্তি ফেরান স্টোকস।

স্বস্তিটা অবশ্য বেশি সময় স্থায়ী হয়নি সফরকারীদের। তিনে নেমে একপাশে দেয়াল হয়ে দিন পার করেন লাবুশেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক স্মিথ।

ব্রিসবেনের পর ওভালেও শতক হাতছাড়া ওয়ার্নারের

দ্বিতীয় দিনে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো দুহাত উপরে তোলার লক্ষ্য ডানহাতি লাবুশেনের। ২৭৫ বল খেলে অপরাজিত রয়েছেন ৯৫ রানে। শেষদিকে বাটলার ক্যাচ ফেললে ওয়ার্নারের মতো হতাশায় পড়তে হয়নি লাবুশেনকে।

ইংলিশ বোলারদের ব্যর্থতার দিনে সাফল্য বলতে শুরুতে মার্কাস হ্যারিসকে (৩) তুলে নেয়া। অজিদের হারানো অন্য উইকেটটি ৫০ রান খরচায় ঝুলিতে পুরেছেন বেন স্টোকস।

শতকের অপেক্ষায় থাকা লাবুশনের ক্যাচ নিতে পারেননি বাটলার
Reneta

লাবুশেনের সঙ্গে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অধিনায়ক স্মিথ অপরাজিত আছেন ৭১ বলে ১৮ রানে।

প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে পিছিয়ে ইংলিশরা। তৃতীয় টেস্ট ২৬ ডিসেম্বর, নতুন বছরের ৫ জানুয়ারি সিডনিতে চতুর্থ টেস্ট। ১৪ জানুয়ারি হোবার্টে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডঅ্যাশেজঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডওয়ার্নাররুটলাবুশেনস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT