চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদেনপুত্র হামজাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

তার নিহত হওয়ার পেছনে নিজেদের ভূমিকা রয়েছে দাবি করলেও কখন, কোথায় আর কিভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা, গত দুই বছরের মধ্যে কোনো এক অভিযানে হামজা নিহত হয়েছে। সম্প্রতি তার নিহত হওয়ার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

হামজার নিহত হওয়ার বিষয়টি বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ধারনা করা হয়, লাদেন নিহত হওয়ার পর আল কায়েদার শীর্ষ পদে ছিলেন হামজা। বিভিন্ন সময় একাধিক ভিডিও বার্তায় আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছেন তিনি।

২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ হয়। চলতি বছর হামজাকে হত্যা বা ধরিয়ে দিতে ১ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করে।

Reneta

১৯৮৯ জন্মগ্রহণ করেন হামজা বিন লাদেন। তার বাবা ১৯৯৬ সালে আফগানিস্তানে চলে এসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সে সময় লাদেনের সঙ্গে হামজাও ছিলেন।

পরবর্তীতে আল কায়েদার একাধিক ভিডিওতেও সংগঠনটির নেতা ওসামা বিন লাদেনের তাকে দেখা গেছে। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার পর আফগানিস্তান দখল করে নেয় মার্কিন বাহিনী।

কিন্তু লাদেন পালিয়ে পাকিস্তান চলে আসেন। ২০১১ সালে পাকিস্তানের আবোটাবাদে অভিযান চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের কমান্ডোরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসামা বিন লাদেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুব কাছে যেয়ে হেরেছে বাংলাদেশের মেয়েরা

পরবর্তী

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

পরবর্তী
ইরান-যুক্তরাষ্ট্র-অবরোধ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

করণের পার্টিতে বলিউড তারকাদের মাদক সেবনের অভিযোগ!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT