চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাথি মেরে গর্ভের শিশু হত্যায় ৮ যুবলীগ কর্মী গ্রেফতার

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
১০:৪৫ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ফেনীতে পূজার গান বাজানো আর কথা কাটাকাটিকে কেন্দ্র করে তুলশী রাণী দাস নামে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে গর্ভের শিশু হত্যার ঘটনায় যুবলীগের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাদের ওই মামলার আসামি দেখিয়ে ফেনীর আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আটজন গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ও আশপাশের গ্রামের নুর হোসেন, আমির হোসেন, জাকির হোসেন, আলমীর হোসেন বাবুল, রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম ও সোহাগ।

Banglabid

জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম চ্যানেল আই অনলাইনকে বলেন, যে ঘটনা ঘটেছে তা অবশ্যই নিন্দাজনক। ইতিমধ্যেই আমরা মামলা নিয়েছি এবং কয়েকজনকে গ্রেফতার করেছি। বাকীদের ধরতে অভিযান চলছে।

অপরাধীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যে অপরাধ করেছে সেই অপরাধী। তারা কোন দলের সেটি কোনো বিষয় না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা গতকাল থেকে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছি। আরো ৮ জনকে ধরার জন্য গ্রেফতার অভিযান চলছে।  ভিকটিম তুলশী রাণী দাসের অবস্থা উন্নতির দিকে। এলাকার পরিস্থিতিও এখন শান্ত।

Reneta

হাসপাতাল সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসুতি তুলশী রাণী দাসের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার পর অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে জরুরী ভিত্তিতে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য শনিবার মেডিকেল বোর্ড গঠন করা হবে।

এর আগে, বুধবার রাত ৮ টায় ফেনী সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা জেলে পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মাথিয়ারা গ্রামের সাহাবউদ্দিনের ছেলে ইকবালের নেতৃত্বে ৭-৮জন যুবক হামলা করে। এতে এক নারীর গর্ভপাতসহ ২০ জন আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT