চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাঠি-বন্দুক ছেড়ে পুলিশের হাতে রঙ-তুলি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:০০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
মতামত
A A

করোনাভাইরাসের এই ক্রান্তিকালে আমরা এক ‘বদলে যাওয়া’ পুলিশ বাহিনীকে দেখেছি। অতীতের শত গ্লানি মুছে যেন ক্রান্তিকালের যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ পুলিশ। আর তাইতো আমরা গর্বের সাথে আজ বলতে শিখেছি…’ও পুলিশ বন্ধু রে’।

কিছু বিচ্ছিন্ন ঘটনার বাইরে ভয়াবহ করোনা ভাইরাসের এই সময়ে কি করছে না পুলিশের সদস্যরা ? লকডাউনের মাঝে সামাজিক বিচ্ছিন্নতা কার্যকর করা থেকে শুরু করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন পর্যন্ত করছে তারা।

এমনকি দুস্থ-অসহায় মানুষের ঘর পর্যন্ত খাবার পৌঁছে দেয়ার মত কাজও করে চলেছেন আমাদের পুলিশ। হ্যাঁ, ভয় কে জয় করে ‘সম্মুখযুদ্ধে’ কাজ করা অর্ধশতাধিক পুলিশ সদস্য এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবুও থমকে যায়নি, পেশাগত দায়িত্বের পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মকাণ্ড নিয়ে এ দুর্দিনে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে আমাদের গর্বিত পুলিশ বাহিনী।

তাদের নানান কাজের মধ্যে সচেতনতামূলক ও এক অভিনব কাজ করতে দেখলাম ফরিদপুরের পুলিশকে! তারা করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে লাঠি-বন্দুকের বদলে হাতে তুলে নিয়েছেন রঙ-তুলি! যে রঙ-তুলির আঁচড়ে ফরিদপুরের সড়কে সড়কে আঁকা হচ্ছে করোনাভাইরাস সাদৃশ্য আলপনা।

‘মানুষ যেন ঘরে থাকতে উদ্বুদ্ধ হয়’ সেজন্যই সড়কে এমন আলপনা আঁকা হচ্ছে বলে জানান, ফরিদপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম।

এই কর্মকর্তা এও জানিয়েছেন যে, ‘আলপনা আঁকার পাশাপাশি ফরিদপুর পুলিশের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে প্যারোডি গান শোনানোর ব্যবস্থা করা হচ্ছে। যাতে করে মানুষ আনন্দের সাথে ঘরে থাকার বিষয়ে সচেতন হতে পারে।’

জাতির এই সংকটে পেশাগত দায়িত্বের পাশাপাশি পুলিশের এইরূপ কার্যক্রম অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা প্রত্যাশা করি করোনাকালে এই সময়ে চিকিৎসকসহ ফ্রন্টলাইনে কাজ করা অন্যান্য পেশাজীবীদের মতো আমাদের পুলিশ তাদেরকে মেলে ধরবে মানবিকতার শেষ প্রচেষ্টাটুকু নিয়ে। আমরা গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: করোনাভাইরাসপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো টঙ্গী থানা ছাত্রলীগ

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত

পরবর্তী

একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমিত রোগী শনাক্ত

ঢাকার বায়ুদূষণ কমেছে

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT