চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাঞ্চের আগেই ম্যাচ শেষ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়ে ৫ উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় দু’দল লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই হয়ে গেছে ম্যাচের নিষ্পত্তি!

আগে ব্যাট করে ২১.৪ ওভারের বেশি খেলতে পারেনি গাজী। দলটির দেয়া ৯৬ রানের লক্ষ্যে পৌঁছাতে ২৪ ওভার ব্যাট করে দোলেশ্বর। হারাতে হয় ৫টি উইকেট। আবু সায়েম ৩৬, ফজলে মাহমুদ ৩১, শরিফউল্লাহ করেন ২২ রান।

তিনটি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। এ বাঁহাতি পেসার নেন শুরুর তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও ইয়াসিন আরাফাত মিশু।

শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলে দল দুটি। তবুও ম্যাচটা ছিল মানরক্ষার। যেখানে এক লজ্জাই উপহার দিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপের ব্যাটসম্যানরা ৯৫ রানে অলআউট হয়ে। এবারের লিগে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজী গ্রুপ এবার ষষ্ঠ স্থানে থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করল।

ওপেনার মেহেদী হাসান কেবল ব্যাট হাতে কিছুটা লড়েছেন। করেন ৩৯ রান। মুমিনুল হক ১৬, নাদিফ চৌধুরী করেন ১০ রান। ডাবল ফিগার ছুঁতে পারেননি দলের অন্য কোনো ব্যাটসম্যান।

Reneta

নাসুম আহমেদ নিয়েছেন চার উইকেট। তিনটি উইকেট নিয়েছেন আরাফাত সানি। সালাউদ্দিন শাকিল দুটি ও ফরহাদ রেজা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT