চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার আগে শিক্ষক ধর্মঘটে অচল ২৬ হাজার মাধ্যমিক বিদ্যালয়

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:৩৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ধর্মঘট

জাতীয়করণ করার একদফা দাবিতে সারাদেশের ২৬ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে লাগাতার শিক্ষক ধর্মঘট। শিক্ষকরা বলছেন, দাবি মানা না হলে আসবে আরো কঠিন কর্মসূচি। তবে এমপিওভুক্ত শিক্ষকদের একাংশ বলছেন, এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের জিম্মি করে এই ধর্মঘট অযৌক্তিক।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের এক দফা দাবিতে গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি।

শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী অনশন ভাঙাতে চাইলেও মাঠ থেকে ফিরে যাননি শিক্ষকরা।

বরং ৬টি শিক্ষক-কর্মচারি সংগঠনকে সাথে নিয়ে গঠন করেছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো কমিটি’। সেই ব্যানারে এখন চলছে আন্দোলন। চলতি মাসে বিরতি দিয়ে ৫দিন ধর্মঘট পালনের পর সোমবার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা শিক্ষক নেতাদের।

শিক্ষকরা বলছেন, জাতীয়করণ করা হলে কম খরচে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আরো কঠিন কর্মসূচির ঘোষণাও তাদের।

তবে শিক্ষকদের একাংশের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ধাপে ধাপে জাতীয়করণ করার ঘোষণা দেওয়ার পরেও এই ধরনের কর্মসূচি অভিভাবকদের বিভ্রান্তিতে ফেলবে।

Reneta

একটানা অনশনে এবং প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েছেন ১শ’ ৬৫ জন শিক্ষক। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাজধানীর ভিকারুন নিসা নূন, উদয়ন, আইডিয়াল স্কুলসহ বিভাগীয় শহরের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষা কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT