চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইলাতুল কদর: ক্ষমা আর রহমত অর্জন হোক সবার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:০৩ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
যে রাতকে আমরা শবে কদর বলে জানি, পবিত্র কোরআনের ভাষায় তা লাইলাতুল কদর

যে রাতকে আমরা শবে কদর বলে জানি, পবিত্র কোরআনের ভাষায় তা লাইলাতুল কদর। মুসলমানদের জন্য এটি একটি অতুলনীয় রাত। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। আর শবে কদর কোরআন নাজিলের রাত। এ রাতেই হেরা পর্বতের গুহায় মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে হজরত জিবরাইল (আ.) এর মাধ্যমে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি আল কোরআন অবতীর্ণ হয়। এই রাতের রয়েছে নানা মহিমাগাথা। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদরকে সন্ধান করা হয়। তবে প্রচলিত ধারামতে ২৭ তারিখের রাতকেই বেশি গুরুত্ব দেয়া হয়। এই রাতের গুরুত্ব সম্পর্কে হজরত আয়েশা সিদ্দিকা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসুল! আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী দোয়া করব? রাসুলুল্লাহ (সা.) জবাবে বলেন: তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন; দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’ (ইবনে মাজা, সহিহ-আলবানি)। বিভিন্ন হাদিস মোতাবেক, এই পবিত্র রাত্রিতে সারারাত জেগে নামাজ, দোয়া আর দানের মাধ্যমে গুনাহ মাফ ও আল্লাহর রহমত প্রার্থনা করার সুযোগ রয়েছে। রমজানের রোজার শেষের দিকে এই রাতকে ঘিরে নানা ধর্মীয় ভাবগম্ভীর আয়োজন থাকে। দেশের প্রতিটি মসজিদসহ ঘরে ঘরে এই রাত বিশেষ ব্যবস্থায় পালিত হয়ে আসছে। এই আনন্দময় ও পবিত্র রাতের পরই ধীরে ধীরে শেষ হয়ে যাবে পবিত্র রমজান মাস। এই রাতে দেশের প্রতিটি মানুষ তাদের নিজেদের জন্যসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করবেন বলে আমাদের বিশ্বাস। রমজানের যে শিক্ষা একমাস ধরে সবাই অর্জন করলেন, তা সারাবছর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসনে ‘স্বার্থপর’ অভিজাতদের আপত্তি

পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারাদিনের চিত্র

পরবর্তী
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারাদিনের চিত্র

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারাদিনের চিত্র

কনফেডারেশন কাপ

অস্ট্রেলিয়া-ক্যামেরুন ম্যাচে হারেনি কেউ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT