চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে ফকির আলমগীর, দোয়া চাইলো পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২১
বিনোদন
A A
ফকির আলমগীরের ছবি, তিনি গাছে পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রবিবার রাত দশটার দিকে চিকিৎসকের পরামর্শে কিংবদন্তী এই শিল্পীকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। 

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর।

তিনি জানান, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে যায়। যার কারণে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।

এ সময় দেশবাসীর কাছে বাবা ফকির আলমগীরের সুস্থতা কামনায় দোয়া চান মাশুক।

এর আগে ফকির আলমগীরের ছেলে চ্যানেল আই অনলাইনকে  জানিয়েছিলেন,  করোনায় আক্রান্ত তার বাবার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত। স্বাভাবিক নিয়মে তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। নল দিয়ে তরল খাবার দিতে হচ্ছে।

ঢাকার গুলশানের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে। তার আগে কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শ মতো কোভিড-১৯ পরীক্ষা করিয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। সেদিনই তার শ্বাসকষ্ট শুরু হয়।

এরপর তাকে গ্রিনরোডের একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়লে সেখান থেকে তাকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাশুক আলমগীর জানিয়েছেন, তার বাবার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে। হাসপাতালে ভর্তির পর দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে।

ট্যাগ: করোনাকোভিডপজিটিভফকির আলমগীরলাইফ সাপোর্টলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন পদক্ষেপে পোশাক শিল্পের বৈশ্বিক স্বীকৃতি অর্জন

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন আরও ১ লাখ ৮৩ হাজার মানুষ

পরবর্তী
বাংলাদেশে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন আরও ১ লাখ ৮৩ হাজার মানুষ

ফাইল ছবি

আজ পবিত্র হজ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT