টাঙ্গাইল

তিন ঘন্টা পরে বঙ্গবন্ধু সেতুতে রেল চলাচল স্বাভাবিক

তিন ঘন্টা পরে বঙ্গবন্ধু সেতুতে রেল চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে সুন্দরবন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে।  ট্রেনটি তার গন্তব্যে রওয়ানা হবার পরে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে খুলনাগামী এ ট্রেনটির ছ নাম্বার বগির বা পাশের দু’টি চাকা লাইনচ্যুত হয়।  বগি লাইচ্যুত হওয়ার কারণে উত্তরাঞ্চল ও খুলনা অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

তিন ঘন্টা পরে বঙ্গবন্ধু সেতুতে রেল চলাচল স্বাভাবিকরেলযোগাযোগ বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস, টাঙ্গাইলে একতা এক্সপ্রেস, মহেড়া স্টেশনে লালমনি ঈদ স্পেশাল ট্রেন আটকা পড়ে।  এছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ঢাকাগামী দ্রুতযান ও চিত্রা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে যায় বলে জানায় রেল কর্তৃপক্ষ।

তারা জানান, ঈদের আগে যাত্রীদের চাপ ও শিডিউল বিপর্যয়ের কারণে এমনিতেই ভোগান্তিতে ছিলেন তারা।  এ দুর্ঘটনার ফলে ভোগান্তীর মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

রেলওয়ের সাবডিভিশনাল প্রকৌশলী শামছুর রহমান জানান, ট্রেনটি সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে আসে। পথে দুপুর দেড়টার বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়েছিল।

বিষয়:ট্রেন লাইনচ্যুত বাংলাদেশ রেলওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…