চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে দিচ্ছে না সরকার: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ০৯, মে ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে সরকার বাংলাদেশে আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন: খালেদা জিয়ার লিগ্যাল টিমের নতুন সদস্য ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে বাঁধা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এসময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন: দেশনেত্রীর ডিফেন্স টিমে অংশগ্রহণ করতে তিনি গত কয়েক সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে হাইকমিশন হ্যাঁ বা না কিছুই বলেনি। বরং ডেকে নিয়ে কিছু উদ্ভট প্রশ্ন করা হয়েছে। এতে স্পষ্ট যে, সরকার প্রত্যক্ষভাবে বেআইনিভাবে আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে ঢুকতে বাঁধা দিচ্ছে।

তিনি বলেন: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে জেলে রেখেছে। এই সরকার গণতন্ত্রের মূলে আঘাত করেছে। তারা কোনো কিছুই বাদ রাখেনি। তারপরেও তিনি ন্যায়বিচার ও জামিন পাবেন বলে আমরা প্রত্যাশা করি।

দুই সিটি নির্বাচন এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে রিজভী বলেন, সরকার কিছু মোসাহেবী নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের অনুগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চান এবং যা বলেন তা তারা পালন করে।

Reneta

‘গাজীপুরে সিটি নির্বাচন স্থগিত করা সংবিধান লঙ্ঘন। জানি না এখন খুলনার সিটি নির্বাচন নিয়ে তারা কোনো দূরভিসন্ধি করছে কিনা। পুলিশ সেখানে বিএনপির সমর্থিত নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে। এখন সেখানে আরেকটি ম্যাজিক দেখাবে কিনা জনগণ তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে খুলনা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে দাবি জানাচ্ছি’, বলেন রিজভী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিন পাবেন। আদালতে বিজ্ঞ বিচারকরা আছেন। তারা ন্যায় বিচার করবেন। সরকারের কোনো কারসাজি কাজে আসবে না।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ন্যায়বিচার ও জামিন বাধাগ্রস্থ করতে সরকারের কোনো কারসাজি কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ালর্ড কার্লাইললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হট্টগোলের মধ্যে ভাষণ শুরু রাষ্ট্রপতির, বিরোধীদলের ওয়াক আউট

মার্চ ১২, ২০২৬

‘প্রিন্স’-এর টিজার আসতেই ট্রেন্ডিংয়ে শাকিব!

মার্চ ১২, ২০২৬

মনিকাকে নিয়ে যেসব প্রশ্ন রাখলেন সালমান মুক্তাদির

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT