চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবন আমদানি পর্যালোচনা সভায় নেই মিল মালিক প্রতিনিধিরাই

মাশরুর শাকিল মাশরুর শাকিল
৯:০২ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
অর্থনীতি
A A

দেশে লবণ আমদানি পর্যালোচনা করতে বাণিজ্য মন্ত্রণালয় সভা ডাকলেও ডাকা হয়নি লবন উৎপাদন এলাকার মিল মালিক প্রতিনিধিদের। অথচ যাদের বিরুদ্ধে অতীতে এককভাবে লবণের দাম বাড়ানোর অভিযোগ সেই কোম্পানিগুলোর প্রতিনিধিদের ডাকা হয়েছে বলে অভিযোগ কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি রইস উদ্দিনের।

তিনি বলেন: কৃত্রিম সঙ্কট দেখিয়ে অতিরিক্ত লবণ আমদানি করা এবং চাষী ও কক্সবাজার চট্টগ্রাম লবণ মিল মালিকদের ক্ষতিগ্রস্ত করতে এমন সভার আহ্বান করা হয়েছে।

বাণিজ্য সচিব শুভাশীষ বোসের সভাপতিত্বে এ সভা ১৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভার যে চিঠি পাঠানো হয়েছে তাতে শিল্প সচিব, আমদানি রপ্তানি নিয়ন্ত্রক, বিসিক চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি, কক্সবাজার লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতিসহ পাঁচটি লবণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের আহ্বান করা হয়েছে। চিঠিতে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতিকে আহ্বান করা হলেও এখন কোন সভাপতি নেই।

Banglabid

দেশে লবণ উৎপাদন হয় কক্সবাজার ও চট্টগ্রামে। এখনো দেশের আয়োডাইজড ও নন আয়োডাইজড লবণ মিলের মধ্যে সবচেয়ে বেশি কক্সবাজার ও চট্টগ্রামে। লবণের দাম সহনীয় রাখতে সরকার গত বছরও লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছিলো। তবে আমদানি করে বাজারজাত করতে দেরী হওয়ায় তার সুফল পুরোপুরি পায়নি সাধারণ ভোক্তা। এবার যাতে এমন সমস্যা না হয় সেইজন্য আগাম লবন আমদানি পর্যালোচনা করতে বাণিজ্যমন্ত্রী বরাবর গত ৭ জুন চিঠি দেয় কক্সবাজার লবণ মিল মালিক সমিতি।

চিঠিতে উল্লেখ করা হয়- ঢাকা কেন্দ্রিক কিছু মিল মালিক আয়োডিন, নন-আয়োডিনের বিভেদ সৃষ্টি করে মাঠ পর্যায়ের মিল মালিকদের লবণ আমদানি থেকে বঞ্চিত করার চেষ্টা করে। অথচ এসব লবণ মিল মালিকরা  বছর জুড়ে বৃহৎ জনগোষ্ঠীর এবং শিল্পের লবন যোগান দেয়। প্রয়োজনীয় পরিমান লবন আমদানি ও সবার জন্য সুযোগ চান তারা।

চিঠির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বাণিজ্য সচিবকে সভা আহ্বানে নির্দেশ দেন। গত ৮ জুন বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়। কক্সবাজার ও চট্টগ্রাম মিল মালিকদের অভিযোগ সভায় তাদের প্রতিনিধিকে ডাকা হয়নি।

Reneta

এ বিষয়ে কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন বলছেন, এ ধরণের সভা হলে তাতে বড় কোম্পানিগুলোর চাহিদার প্রতিফলন হবে। যেটি বাজারে লবণের দাম বাড়িয়ে দেবে। লবণের কৃত্রিম সঙ্কট দেখানোর আশঙ্কার কথাও বলেন তিনি।

এ বিষয়ে জানতে বাণিজ্য সচিবের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাকে মুঠোফোনে তথ্য দেয়া হলেও তার কোন উত্তর দেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লবণ আমদানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না: খালেদা জিয়া

পরবর্তী

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সক্ষমতা বাড়াতে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ইন্টারনেট

পরবর্তী

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সক্ষমতা বাড়াতে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ইন্টারনেট

ডায়ানা

প্রিন্সেস ডায়ানার গোপন অডিও রেকর্ডে হৃদয় নিংড়ানো কষ্টের বর্ণনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT