চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবণ মাঠের পানি চলাচল নিয়ে গোলাগুলিতে যুবক নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৫২ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ ফেরদৌস (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত মোহাম্মদ ফেরদৌস ওই এলাকার নুরুন নেছারের ছেলে।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন: মোহাম্মদ ওয়াসিম (৩০), মোহাম্মদ, রাসেল (২৫), মোহাম্মদ সিরাজ (৫৫) ও মোহাম্মদ আরিফ বাদশা (২৮)।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে: লবণ মাঠের পানি চলাচলকে কেন্দ্র করে শনিবার দুপুরে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে লবণ মাঠে দুই পক্ষের লোকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় ফকিরাঘোনা এলাকায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রানা দে বলেন: নিহত ফেরদৌসের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি পাঁচটির অধিক গুলির চিহ্ন রয়েছে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Reneta

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই বলেন: নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের মহেশখালীযুবক নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজ্ঞাপনে জুটি ইয়াশ-সুনেরাহ

পরবর্তী

কারভালহোকে পাওয়ার দৌড়ে রিয়াল-বার্সাও

পরবর্তী

কারভালহোকে পাওয়ার দৌড়ে রিয়াল-বার্সাও

ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ: অটোয়ায় জরুরি অবস্থা

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT