চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবণ বোঝাই কাভার্ড ভ্যানে প্রায় সাড়ে সাত কোটি টাকার ইয়াবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
অপরাধ
A A

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর চামড়া প্রক্রিয়াজাত করার কাজে ব্যবহৃত লবন বোঝাই কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৯৬ হাজার পিস এবং ট্রাকের অতিরিক্ত চাকার ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ২ লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। আটককৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত কোটি ২১ লাখ টাকা।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকা থেকে কাভার্ড ভ্যানের চালক মো. মানিক মিয়া ও হেলপার মো. আরিফ এবং ট্রাকের চালক মো.মাসুম মিয়া ও হেলপার মো. আব্দুল খালেককে আটক করে র‌্যাব-১।

এসময় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-২৯২৭) ও ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-০২৮০) জব্দ করা হয়।

Banglabid

বুধবার দুপুরে কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন: ইয়াবাগুলো সমুদ্র পথে মায়ানমার থেকে মহেশখালী হয়ে চকরিয়ার একটি সিন্ডিকেট দ্বারা নিয়ে আসা হয়েছিল। ট্রাক চালক মাসুম ইয়াবা গুলো চকরিয়ার সিন্ডিকেট হতে গ্রহণ করে। ইয়াবা সংরক্ষণ শেষে প্রথমে ট্রাক নিয়ে মাসুম ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, এর তিন চার ঘণ্টা পর মানিক কাভার্ড ভ্যান নিয়ে এগুতে থাকে। পরিকল্পনা ছিল সামনের ট্রাক ধরা পড়লেও পেছনের কাভার্ড ভ্যানে রক্ষিত বড় চালানটি যেন রক্ষা পায়।

মুফতি মাহমুদ বলেন: আটক চারজনই গাড়ি চালাতে জানলেও তাদের কোনো প্রাতিষ্ঠানিক লাইসেন্স নেই। এ চক্রটির সদস্য ১৫ থেকে ২০ জন। তারা পরিবহন চালানোর ছদ্মবেশে মাদকের ব্যবসা করত। গত ১ বছর ধরে আটকরা এ চক্রের সঙ্গে যুক্ত হয়েছে। এরআগে তারা আটটি চালান পাচার করে। এ চক্রটি নিয়ন্ত্রণ করে টেকনাফের দালাল রফিক।

Reneta

আটকরা জানান: পরিবহন সেক্টরে এ ধরনের আরও বেশকিছু সিন্ডিকেট রয়েছে। কক্সবাজারের স্থানীয় কিছু দালাল মাদক ডিলারদের যোগসাজশে পণ্যবাহী পরিবহনের চালক ও সহকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে তাদের গাড়িতে ইয়াবা রাখার জন্য প্রলুব্ধ করে।

মুফতি মাহমিদ বলেন: গত ২৫ জুলাই টেকনাফে র‌্যাবের অতিরিক্ত পাঁচটি ক্যাম্প স্থাপনের ফলে মায়ানমার হতে টেকনাফ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা সরবরাহ দুরুহ হয়ে উঠে। ফলে ইয়াবা ব্যবসায়ীরা নিত্য নতুন রাস্তা ইয়াবা সরবরাহ করার পরিকল্পনা করে। ফলে ইয়াবা চালানকারীরা সমুদ্রপথে মহেশখালী হয়ে চকোরিয়া দিয়ে ইয়াবা চালানের নতুন রুট তৈরি করে।

এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন: ইয়াবা চালান ল্যান্ডরুটে অনেকটা কন্ট্রোল হলেও সীরুটে তা হয়নি। সেখানে হাজার হাজার ট্রলার রয়েছে, ওখানকার ব্যবসায়ীদের ক্ষেত্রে সমুদ্র অনুকূল প্রতিকূল বলে কিছু নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে সোচ্চার রয়েছে।

মাদকের গডফাদারদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা উদ্ধারকাভার্ড ভ্যানসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ আগস্ট ‘ক্রাচের কর্নেল’

পরবর্তী

নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন অভিযোগ

পরবর্তী
নাজিব রাজাক-অর্থ পাচার-মালয়েশিয়া

নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন অভিযোগ

আক্রান্ত হয়েও দোষী আওয়ামী লীগ: কাদের

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT