চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন হামলাকারী সম্পর্কে জনগণের কাছে তথ্য চেয়েছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং পার্লামেন্টের সামনে হামলাকারী খালিদ মাসুদ একা হামলা করেছিলো নাকি তার সঙ্গে আরো কেউ জড়িত ছিলো, সে সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ সবার কাছে তথ্য চেয়েছে।

পুলিশ জানিয়েছে, মাসুদের হামলার উদ্দেশ্য, প্রস্তুতি এবং সহযোগীদের ব্যাপারে অনুসন্ধানে বেশি গুরুত্ব দেয়া হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি উপ-কমিশনার মার্ক রাউলি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সন্ত্রাসী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে খালিদ মাসুদ হামলাটি একা চালিয়েছে, নাকি অন্য কেউ তাকে উৎসাহ, সমর্থন বা নির্দেশনা দিয়েছে সেটা জানতে তদন্ত করছে পুলিশ। হয়তো এমন অনেকে আছেন, যারা আগে থেকেই মাসুদকে নিয়ে চিন্তায় ছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো আমাদেরকে সে সম্পর্কে আগে বলতে পারেননি।’

লন্ডন পার্লামেন্ট ভবনের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি নিয়ে চালানো ওই হামলায় নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম লেসলি রোডস। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি দক্ষিণ লন্ডনের ক্ল্যাফাম এলাকার অধিবাসী ছিলেন।

এ ঘটনায় গ্রেফতার মোট ১১ জনের মধ্যে এখন পর্যন্ত ৭ জনকেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, ছেড়ে দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো পুলিশি কার্যক্রম হবে না।

সন্দেহভাজন হামলাকারীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে, রাস্তায় পড়ে আছে দু’টি রক্তাক্ত ছুরি

ছেড়ে দেয়া ৭ জনের মধ্যে ৬ জনকে হকলি ও বার্মিংহাম থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। আরেকজনকে ম্যানচেস্টার থেকে আটক করা হয়।

Reneta

বুধবার দুপুরের পর ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ছুরিকাঘাত ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৪০ জন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

হামলার শুরুটা লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে। শহরের ব্যস্ততম ব্রিজটিতে সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দেয় হামলাকারী। হতাহতরা রাস্তায় পড়ে থাকার মাঝেই ব্রিজ থেকে নেমে মোড় ঘুরে পার্লামেন্ট ভবনের দিকে যায় গাড়িটি।

পার্লামেন্ট গেটের নিরস্ত্র পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে হামলাকারী গাড়ি থেকে নেমে তাদের ছুরিকাঘাত করে। পরে অস্ত্রধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়।

বুধবারের ওই হামলায় ৫ জন নিহত হওয়া ছাড়াও ৫০ জন আহত হয়। তাদের মধ্যে ৩১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের অবস্থা গুরুতর আর একজনের দেহে প্রাণঘাতী আঘাত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT