ব্রিটিশ কৃষি বিষয়ক প্রতিষ্ঠান রাসেল আইপিএম-এর আমন্ত্রণে লন্ডন সফর করছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
বুধবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান শাইখ সিরাজ। তাকে স্বাগত জানান চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব ও রাসেল আইপিএম-এর এশিয়া প্রোজেক্টের কো-অর্ডিনেটর ড. হামিদ।
কৃষিক্ষেতে পোকামাকড়ের উপদ্রব দুর করতে জৈব পদ্বতির প্রযুক্তি বাংলাদেশের কৃষকদের কল্যাণে কিভাবে কাজে লাগানো যায় যুক্তরাজ্য সফরে সে বিষয়ে শাইখ সিরাজকে ধারণা দিতে চায় প্রতিষ্ঠানটি।






