চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ‘রেহানা মরিয়ম নূর’, উত্তর আমেরিকায় ‘রিকশা গার্ল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র উৎসবে এখন নিয়মিত পাওয়া যাচ্ছে বাংলা সিনেমা প্রদর্শনের খবর। তারই ধারাবাহিকতায় এবার লন্ডন ও উত্তর আমেরিকার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুই সিনেমা রেহানা মরিয়ম নূর ও রিকশা গার্ল।

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ‘ডিবেট সেকশনে’ প্রদর্শিত হবে কান মাতিয়ে আসা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

চ্যানেল আই অনলাইনকে এই সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, লন্ডনে দুটি থিয়েটার শো ও একটি অনলাইন শো হবে ‘রেহানা মরিয়ম নূর’ এর।

Banglabid

অন্যদিকে আলোচিত আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা‘ রিকশা গার্ল’ প্রদর্শীত হবে মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার উত্তর আমেরিকা সফর। এর আগে এই সিনেমাটি দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।

খবরটি জানিয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। রিকশা গার্ল চলচ্চিত্রটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ। ঔপন্যাসিক মিতালি পারকিন্সের লেখা ‘রিকশা গার্ল’ উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুলভাবে সমাদৃত। ফলে এ অঞ্চলের দর্শকগোষ্ঠী উপন্যাসটি থেকে নির্মিত চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছেন বহুদিন ধরেই। এ কারণেই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সংলাপ বহুলাংশে ইংরেজি।’

মিল ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টির একটি শহর। এখানেই ৭ অক্টোবর শুরু হবে চলচ্চিত্র উৎসবটি, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

Reneta

রিকশা গার্ল সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী, আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।

রিকশা গার্ল সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। আরও আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআবদুল্লাহ মোহাম্মদ সাদউৎসবকানবুসানরিক্সা গার্লরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রনায়ক নিরবকে দুবাই থাকতে হবে ১৬ দিন!

পরবর্তী

টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তারা

পরবর্তী

টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তারা

বিজ্ঞাপনে মানুষের মনের অসুখের কথা বলবেন পলাশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT