চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে মুসলিমদের ওপর হামলার সমালোচনা করলেন টেরেসা মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
টেরেসা মে

ব্রিটিস প্রধানমন্ত্রী টেরেসা মে

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিনসবারি পার্কে একটি মসজিদের কাছে মুসলিমদের ওপর ভ্যান গাড়ি তুলে দিয়ে হামলার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি এই হামলাকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন। এই হামলায় একজন মুসলিম নাগরিক নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এই ঘটনাকে ‘সম্পূর্ণ মুসলিমদের ওপর হামলা’ বলে জানিয়েছেন মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার ক্রিসিডা ডিক। এ নিয়ে চলতি মাসেই যুক্তরাজ্যে চারবার হামলার ঘটনা ঘটলো বলে বিবিসি জানিয়েছে।

মুসলিমদের ওপর এই হামলার পর টেরেসা মে বলেন: অনেক বছর ধরেই উগ্রপন্থা সহ্যের সীমা ছাড়িয়েছেে। এটি একটি সতর্কবার্তা যে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, প্রতিহিংসা ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। যেই দায়ী হোক তাদের দমনে আমাদের সবার প্রতিজ্ঞা হবে এক। এরপরই মে হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন: হামলার পর ওই ব্যক্তি ভ্যান থেকে নেমে ‘আমি মুসলিমদের হত্যা করতে চাই,আমি মুসলিমদের হত্যা করতে চাই’ বলে দৌড়াতে থাকে। এসময় আমরা তাকে ধরে ফেলি এবং পরে পুলিশ এসে তাকে আটক করে।

হামলার ঘটনার পরপরই আশপাশের লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে গেলে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হামলার পর অনলাইনে পোস্ট করা ভিডিওতে ওই বিশৃঙ্খলার চিত্র ফুটে ওঠে। ভিডিওতে দেখা যায়, আহত একজনকে রাস্তায় সিপিআর দিচ্ছে আরেক ব্যক্তি। পাশেই মাথায় আঘাত পাওয়া একজনকে তাৎক্ষণিক অস্থায়ী ড্রেসিং করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মে
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

জুলাই ২৯, ২০২৬

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT