চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে গ্রেপ্তার ভারতীয় ধনকুবের, তিনঘণ্টা পর জামিনে মুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

লন্ডনে গ্রেপ্তারের তিনঘণ্টা পর ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার লন্ডন থেকে তাকে গ্রেপ্তার করে স্কটল্যান্ড ইয়ার্ড।তার বিরুদ্ধে ভারতের বহিঃপ্রত্যর্পণ গ্রেপ্তারাদেশ জারি করা হয়েছিল।

ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছিল বলে বিবিসি জানায়।

তবে  বিজয় মালিয়া এক টুইট বার্তায় তার গ্রেফতারের বিষয়টি ‘ভারতীয় মিডিয়ার প্রচার’ বলে জানান। একে আদালতে প্রত্যাশিত শুনানি শুরু বলে তিনি দাবি করেন।

Banglabid

মঙ্গলবার তিনি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন এবং আগামী ১৭মে মামলা পরিচালনার একটি তারিখ নির্ধারিতও ছিল বলে জানা যায়।

দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় গত ৮ ফেব্রুয়ারি একটি পত্রের মাধ্যমে ব্রিটেনের কাছে মালিয়াকে চেয়ে আবেদন করে ভারত। তার বিরুদ্ধে আইনসঙ্গত অভিযোগ আছে উল্লেখ করে ওই পত্রে এটিও বলা হয় যে লন্ডন যদি এই চিঠির অনুরোধকে সম্মান করে তাহলে তাদের প্রতি ভারতে সংবেদনশীলতা বৃদ্ধি পাবে।

Reneta

মালিয়াকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় অগ্রগতি আনতে গত মাসে ব্রিটিশ সরকার ভারতের আবেদনকে জেলা বিচারকের কাছে পাঠায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। অনেকধাপ অতিক্রম করে এই গ্রেপ্তার প্রক্রিয়া হয়েছে যার মধ্যে অন্যতম ছিলো মালিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতে নেয়া হয় বিনিময় বিষয়ে প্রাথমিক শুনানির জন্য। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিনিময় হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। যদিও গ্রেপ্তার হওয়া ব্যক্তি উচ্চাদালতে সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য আবেদন করতে পারেন।

মালিয়ার মালিকানাধীন কিংফিশার এয়ার লাইন্সের নয় হাজার কোটি রুপি লোপাটের সন্ধান করতে ভারতের আদালত নির্দেশ দিলে ২০১৬ সালের মার্চে মালিয়া বৃটেনে চলে যান।

অর্থ পাচারের মামলায় তার বিরুদ্ধে সমন জারি করা হলেও অনেক চেষ্টা সত্ত্বেও তাকে আদালতে হাজির করা যায়নি। পরে দেশটির এক বিশেষ আদালত তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে নতুন ধান উঠানোর দৃশ্য

পরবর্তী

গেইলের অনন্য কীর্তির ম্যাচে জিতল কোহলিরা

পরবর্তী

গেইলের অনন্য কীর্তির ম্যাচে জিতল কোহলিরা

ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পথ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT