চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতাকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় বিকাল ৩টায় টস হয়। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৪ ওভারে নেমে আসা ম্যাচটি শুরু হবে সোয়া তিনটায়।

দুই বছর পর দলে ডাক পাওয়া লতা মন্ডল ফিরেছেন একাদশে। এ অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর, আয়ারল্যান্ডের বিপক্ষে।

সোমবার রাতের বৃষ্টি কেড়ে নেয় মঙ্গলবারের ম্যাচটি। আর সকাল থেকে খরতাপ থাকলেও মাঠ শুকানোর ব্যবস্থা না থাকায় মঙ্গলবার নামতে এক ঘণ্টা ১৫ মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিক ও সফরকারী দলকে।

পাকিস্তানের সঙ্গে চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও একটি ওয়ানডে ম্যাচের জন্য গেল দুই সপ্তাহ কক্সবাজারে অনুশীলন করেছে সালমা খাতুনের দল।

এশিয়া কাপ জেতা টিম টাইগ্রেসের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ সিরিজ। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে বিশ্বকাপ।

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গ্যালিলিও’র টার্গেট বাংলাদেশের তরুণরা!

পরবর্তী

নোজ গিয়ারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বোয়িং কোম্পানি

পরবর্তী

নোজ গিয়ারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বোয়িং কোম্পানি

আশরাফুল ইসলাম রানা

সোহেলের ‘ভুল’ করতে চান না রানা

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT