চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কায় হোয়াইটওয়াশ প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মঞ্চটা প্রস্তুতই ছিল। দেখার ছিল কঠিন সেই মঞ্চে কতটা প্রতিরোধী হয়ে উঠতে পারেন বাকি পাঁচ সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। প্রতিরোধটা আধাবেলার কাছাকাছি পৌঁছেছে। তবে ফলটা পূর্বনির্ধারিতই মিলেছে। দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের ১৯৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা।

কলম্বো টেস্টের তৃতীয় দিনেই ৫ ব্যাটসম্যানকে হারিয়েছিল সাউথ আফ্রিকা। ম্যাচ জিততে আরও ৩৫১ রান করতে হত। হাতে দুদিন থাকলেও লঙ্কান স্পিনের সামনে সেটা অসম্ভবই ছিল। দ্বিতীয় ইনিংসে শেষঅবধি ২৯০ পর্যন্ত যেতে পেরেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে প্রোটিয়ারা করে ১২৪ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৩৮ রানের জবাবে। পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে ৪৮৯ রানের পাহাড়সম লক্ষ্য দিতে পারে।

চতুর্থদিনে ১৪ রান নিয়ে ক্রিজে আসেন টেম্বা বাভুমা। ফিরেছেন ৬৩ রানে। আরেক অপরাজিত ডি ব্রুইন ৪৫ রানকে টেনে নেন ১০১ পর্যন্ত। তার প্রথম টেস্ট শতক।

ব্রুইন ও বাভুমা ছাড়া কেবল কুইন্টন ডি ককই প্রোটিয়াদের মধ্যে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন শেষদিকে প্রতিরোধে নামার অপেক্ষায়। ৮ রানের বেশি অবদান রাখতে পারেননি।

শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে সেরা রঙ্গনা হেরাথ। অভিজ্ঞ এ স্পিনার প্রথম ইনিংসে পেয়েছিলেন একটি উইকেট। পেরেরা ও ধনঞ্জয়া ২টি করে উইকেট নিয়েছেন।

দিমুথ করুনারত্নে ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন। চার ইনিংসে ১৫৮*, ৬০, ৫৩ ও ৮৫ রান এসেছে তার ব্যাটে। প্রথম টেস্টে ২৭৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা।

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

আমার রেকর্ড ভাঙতে পারে এমবাপে: ক্লোসা

পরবর্তী

আমার রেকর্ড ভাঙতে পারে এমবাপে: ক্লোসা

যে তাহের জনতার, সে তাহের মরে নাই

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT