চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দাপট, বাংলাদেশের অবস্থান ১৬৬তম

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:২৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে নর্ডিকের দেশ সুইডেন। নতুন প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (জিপিআই) ২০২৬ -এ বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে প্রথম হয়েছে দেশটি। একই সঙ্গে বৈশ্বিক এই সূচকের শীর্ষ ১০টির মধ্যে ৯টিই ইউরোপের দেশ। অন্যদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৬তম।

আন্তর্জাতিক রেসিডেন্সি ও নাগরিকত্ববিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল সিটিজেন সল্যুশনস (জিসিএস) প্রকাশিত সূচকে সুইডেনের মোট স্কোর ৯৬ দশমিক শূন্য পাঁচ। কাছাকাছি স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং তৃতীয় স্থানে ফিনল্যান্ড।

জিসিএসের মতে, প্রচলিত পাসপোর্ট সূচকের মতো শুধু ভিসামুক্ত ভ্রমণের সুযোগ নয়, বরং এনহ্যান্সড মোবিলিটি (৫০ শতাংশ), ইনভেস্টমেন্ট (২৫ শতাংশ) এবং কোয়ালিটি অব লিভিং (২৫ শতাংশ) এই তিনটি সূচকের ভিত্তিতে দেশগুলোর পাসপোর্টের সামগ্রিক মূল্যায়ন করা হয়েছে। স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা, করব্যবস্থা, জলবায়ু, সামাজিক অবকাঠামোসহ মোট ১৪টি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

Banglabid

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা, উচ্চ জীবনমান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ এই তিন ক্ষেত্রেই ধারাবাহিক ভালো অবস্থানের কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সুইডেন।

শীর্ষ ১০ দেশের তালিকায় ইউরোপের আধিপত্য

এবারের সূচকে ইউরোপের আধিপত্য আরও স্পষ্ট হয়েছে। বিশ্বের শীর্ষ ১০টি পাসপোর্টের মধ্যে ৯টিই ইউরোপের। ইউরোপের বাইরে কেবল সিঙ্গাপুর দশম স্থানে জায়গা করে নিয়েছে।

Reneta

শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ১. সুইডেন, ২. সুইজারল্যান্ড, ৩. ফিনল্যান্ড, ৪. জার্মানি, ৫. নেদারল্যান্ডস, ৬. ডেনমার্ক, ৭. আয়ারল্যান্ড, ৮. যুক্তরাজ্য, ৯. নরওয়ে ১০. সিঙ্গাপুর।

গ্লোবাল সিটিজেন সল্যুশনস (জিসিএস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিসিয়া কাসাবুরি বলেন, ইউরোপের শক্তি শুধু ভিসামুক্ত ভ্রমণে নয়, বরং উচ্চ জীবনমান, সামাজিক নিরাপত্তা এবং স্থিতিশীল বিনিয়োগ পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে।

দক্ষিণ এশিয়ার অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ রয়েছে ১০৭তম স্থানে। এরপর ভারত ১২৫তম, ভুটান ১৩২তম, শ্রীলঙ্কা ১৪১তম, নেপাল ১৬৪তম এবং বাংলাদেশ ১৬৬তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের অবস্থান ১৮৮তম, আর তালিকার সর্বশেষ ১৯৭তম স্থানে রয়েছে আফগানিস্তান।

যুক্তরাষ্ট্রের বড় অবনমন

এবারের সূচকে সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি হলো যুক্তরাষ্ট্রের অবস্থান। পাঁচ বছরের ব্যবধানে দেশটি প্রথম স্থান থেকে নেমে এসেছে ১২তম স্থানে। মূলত আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার সূচকে উল্লেখযোগ্য অবনতির কারণেই এ অবস্থান পরিবর্তন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। সুইডেনের স্কোর যেখানে ৯৬ দশমিক শূন্য ৫, সেখানে আফগানিস্তানের স্কোর মাত্র ২৩ দশমিক ১০।

একই সঙ্গে প্রতিবেদনে বৈশ্বিক ভ্রমণনীতির পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ইউরোপে ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা যেমন ইউরোপীয় ইউনিয়নের এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) এবং ইটিয়াস (ইটিআইএএস) চালুর প্রস্তুতি চলছে। অন্যদিকে, চীনের নেতৃত্বে এশিয়ার কয়েকটি দেশ দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ সম্প্রসারণ করছে।

গ্লোবাল সিটিজেন সল্যুশনসের মতে, একটি পাসপোর্টের প্রকৃত মূল্য শুধু কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, সেটির ওপর নির্ভর করে না। বরং সেই দেশের জীবনমান, অর্থনৈতিক সুযোগ, বিনিয়োগ পরিবেশ এবং নাগরিকদের জন্য সামগ্রিক সুবিধাও একটি পাসপোর্টের শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬৬তমইউরোপের দাপটবাংলাদেশের অবস্থানবিশ্বের শক্তিশালী পাসপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT