চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের কাঁধে বোঝা চাপিয়ে থামল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয়বার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। এটা শ্রীলঙ্কার জন্য হয়তো সুসংবাদ! কিন্তু ভালোর আড়ালে অনেকসময় লুকিয়ে থাকে দুঃসংবাদও। এখন সেটার খপ্পরে পড়ার পালা লঙ্কানদের। ফলোঅন না করিয়ে সফরকারীদের উল্টো রানপাহাড়ে চাপার ব্যবস্থা করেছে অজিরা!

ক্যানবেরা টেস্টে উসমান খাজার সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাওয়া ৩১৯ রানের লিড যোগ করে লঙ্কানদের জন্য ৫১৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে অজিরা। প্রায় অসম্ভব লক্ষ্য ছুঁতে সফরকারীরা সময় পাচ্ছে পুরো দুই দিন ও ১০ উইকেটই হাতে!

আগেরদিন ২ উইকেটে ১২৩ রান করা লঙ্কানরা তৃতীয় দিনে বাকি ৮ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে মাত্র ৯২ রান। প্যাট কামিন্সের বাউন্সারে আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে উইকেটের পতন ঠেকাতে নেমেছিলেন ব্যাট করতে। দলীয় সর্বোচ্চ ৫৯ রানের বেশি এগোতে পারেননি এ ওপেনার।

৫৩৪ রানের জবাবে শ্রীলঙ্কা ২১৫ রানে অলআউট হওয়ায় ফলোঅন করাতে পারতো অস্ট্রেলিয়া। তা না করে বোলারদের বিশ্রাম দিতে দ্বিতীয়বার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক টিম পেইন। উসমান খাজাও দুশ্চিন্তামুক্ত করলেন অধিনায়ককে।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ২৫ রানের মধ্যে দুই ওপেনার ও ৩৭ রানে তিন উইকেট হারিয়ে কিঞ্চিৎ দুশ্চিন্তায় হয়তো পড়েছিল অজিরা। কিন্তু ১৫৭ রানের জুটি গড়ে নিমিষেই তা উড়িয়ে দিয়েছেন উসমান খাজা ও ট্রাভিস হেড।

১৩৬ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন খাজা। তার ব্যাট থেকে ১৪টি চারের মার দেখেছেন দর্শকরা। ৯৫ বলে ৮ চারে আরেক ব্যাটসম্যান হেড অপরাজিত ছিলেন ৫৯ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

পরবর্তী

এসডিজি নিয়ে রিপোর্ট প্রকাশ করতে না পারা দুঃখজনক: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী
পরিকল্পনামন্ত্রী

এসডিজি নিয়ে রিপোর্ট প্রকাশ করতে না পারা দুঃখজনক: পরিকল্পনামন্ত্রী

ভেজাল খাদ্যের বিরুদ্ধেও জিরো টলারেন্স

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT