বাংলাদেশ

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার জয়

নেতা হাসানুল হক ইনু বাংলার traditional outfit পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা হাসানুল হক ইনু বাংলার traditional outfit পরিহিত, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার জয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর-০২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার। ঘোষিত ফলাফলে: নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শেখ মোহাম্মদ ফায়িজ উল্লাহ পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত হলে সাংসদ শহিদ ইসলাম পাপুলের এই আসনটি শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। পরবর্তী সময় নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

বিষয়:শহিদ ইসলাম পাপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…