চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি পাপুলকাণ্ডে কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুয়েত

বাংলাদেশি এমপি শহিদ ইসলাম পাপুলের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল-জারাহকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম আল কাবাস-কে উদ্ধৃত করে গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

এই সেনা কর্মকর্তা পাপুলের ব্যবসায় সুবিধা (ফাস্ট ট্র্যাকিং লেনদেন) পাইয়ে দিতে ঘুষ নেন বলে অভিযোগ আনা হয়েছে।

গত বৃহস্পতিবার আল জারাহ এমপি পাপুলের মামলায় একজন সন্দেহভাজন- এমন তথ্য পাওয়ার পর কুয়েতের পাবলিক প্রসিকিউটশন তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

কিছুদিন আগেই গ্রেপ্তার পাপুলকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এরই মধ্যে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

কুয়েতে মানবপাচার, হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন ছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে শহিদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়।

Reneta

দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে আটক করে।

এই মামলায় সঙ্গে জড়িত সবাইর জবাবদিহিতা নিশ্চিত করতে পাবলিক প্রসিকিউশন পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে।

গত সপ্তাহে, কুয়েতের আইনসভা কমিটি এই মামলায় আটক সেদেশের দুই এমপি সালাহ খোরশিদ এবং সাদাউন হামদকে মুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়।

আল কাবাস জানায়, অন্তত ২০ হাজার বাংলাদেশি শ্রমিককে কুয়েতে আনতে পাপুল ৫০০ কোটি কুয়েতি দিনার নিয়েছেন।

মানব পাচার, অর্থ পাচার ও ঘুষের অভিযোগে গত ৮ জুন পাপুলকে গ্রেপ্তার করা হয়।

কুয়েতের আইন অনুযায়ী, দেশটিতে কর্মরত বিদেশিদের বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হয়। সেটা তাদের নিয়োগকর্তা দিয়ে থাকেন।

কোভিড-১৯ মহামারীর শুরু থেকেই কুয়েতে অবৈধ পারমিট বাণিজ্য আলোচনায় আসে। কুয়েতে প্রায় ৯০ হাজার নন-পারমিট বিদেশি রয়েছে। যারা অনেক টাকার বিনিময়ে কুয়েতে আসেন।

শহিদ ইসলাম পাপুল মারাফী কুয়েতিয়া গ্রুপ অব কোম্পানিজ কুয়েত, ওমান ও জর্ডানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

তার এই প্রতিষ্ঠানটি জনশক্তি রপ্তানিতে যুক্ত। এ ছাড়া তিনি বাংলাদেশে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আছেন।

বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি পাপুলকুয়েতপাপুলশহিদ ইসলাম পাপুলসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT