চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে যুবলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের লাহারকান্দিতে আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের মধ্যে পৃথক সংঘর্ষে পুলিশের ৪ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলো- লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, পুলিশের এসআই আলীম, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল মেহেদী ও নয়ন।

এ ঘটনায় সদর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান, থানা কমিটির সদস্য রুপম হাওলাদার, পৌর যুগ্ম-আহ্বায়ক মোঃ মিজান, হ্যামেল ক্বারী, সাইফ উদ্দিন আজগর, আফলু ও মিজান মুহুরীসহ ১২জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও কয়েকটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল ৯টার দিকে লাহারকান্দি এলাকায় আওয়ামী লীগ নেতা ফজলু ও যুবলীগ নেতা দেলোয়ার গ্রুপের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এসময় ফজলু ও দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দেলোয়ারের অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন চিকিৎকরা।

পরে যুবলীগ কর্মীরা হাসপাতালে গিয়ে ফজলু গ্রুপের উপর হামলা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে যুবলীগ কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। হামলায় হাসপাতালের বেশকিছু দরজা-জানালাও ভাঙচুর করা হয়।

এরপর পুলিশ জেলা যুবলীগ কার্যালয়সহ বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করে এবং পৌর মেয়র আবু তাহের ও জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপুর বাসভবন অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বিশেষ বিশেষ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT