চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ বোমা রাসেল নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৭
অপরাধ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরে সদর উপজেলার বিনোদপুর গ্রামে দত্তপাড়া চাটখিল সীমান্তবর্তী এলাকায় বন্দুক, গুলি ও ইয়াবাসহ আটক মো. রাসেল হোসেন ওরফে কালা রাসেল প্রকাশ ওরফে বোমা রাসেল (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার ভোর তিনটা দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রাসেল নোয়াখালীর চাটখিল উপজেলার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও সন্ত্রাসীসহ ২০টি মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, রাসেলের তথ্য অনুযায়ী রাত তিনটার দিকে সদর উপজেলার বিনোদপুরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের দাবি, এক পর্যায়ে তার সহযোগিদের গুলিতে রাসেল গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে অজ্ঞাত সংখ্যক আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান, পুলিশের এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT