লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস জাহের ওরফে ধামা কালা নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত আব্দুস জাহের আওয়ামীলীগ নেতা ওমর ফারুক হত্যার আসামী ছিলো।
এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। বন্ধুকযুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।






