চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে প্রতি বছর বাড়ছে সয়াবিনের আবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৬
কৃষি
A A

কম খরচে বেশি লাভ হওয়ায় সয়াবিন চাষে আগ্রহ বেড়েছে লক্ষ্মীপুরের কৃষকদের। অর্থকরি ফসল হিসেবে আমনের পরই সয়াবিন চাষে কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

লক্ষীপুরের মাঠে মাঠে এখন সয়াবিন গাছের সমারোহ। এই ফসল চাষে উৎপাদন খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় জেলার বেশিরভাগ কৃষক সয়াবিন আবাদ করেছেন। গত কয়েক বছর ধরেই এ অঞ্চলে সয়াবিন চাষ হচ্ছে । প্রতি বছরই বাড়ছে এই ফসলের চাষ । সারাদেশে উৎপাদিত সয়াবিনের প্রায় ৭৫ ভাগ উৎপাদন হয় লক্ষ্মীপুরে।

লক্ষ্মীপুরের এক কৃষক বলেন, এবার গতবারের চেয়ে ফলন ভালো হওয়ার আশা করা হচ্ছে। খরচের তুলনায় লাভ বেশি তাই আমরা সয়াবিনের আবাদ করি।

চলতি মৌসুমে রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলায় ৫০ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উৎপাদনের পরিমান ধরা হয়েছে এক লাখ ২০ হাজার মেট্রিক টন। এর দাম প্রায় চারশ’ ৫০ কোটি টাকা।

লক্ষ্মীপুর কমলনগর ফজুমিয়ার হাট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এখানকার কৃষরা সয়াবিন চাষে আসার একটামাত্র কারণ, সয়াবিন চাষে খরচ কম লাগে আর লেবার কম লাগে।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, প্রতি বছর সয়াবিনের আবাদ বাড়ছে। গত বছরের চেয়ে আরো এক হাজার হেক্টরের বেশি জমিতে সয়াবিনের আবাদ হবে বলে আশা করা যাচ্ছে।

Reneta

সয়াবিন আবাদে জমির উর্বরতা বৃদ্ধি পায়। যা পরবর্তী ফসল আবাদের জন্য অত্যন্ত সহায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার নৌকা-ধানের শীষের ভোটাভুটি শুরু

পরবর্তী

ভুট্টো-ইয়াহিয়ার বৈঠক আর ষড়যন্ত্র চলে একসাথে

পরবর্তী

ভুট্টো-ইয়াহিয়ার বৈঠক আর ষড়যন্ত্র চলে একসাথে

সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT