চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে পৌর নির্বাচনের আগে ডিগবাজীর রাজনীতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

লক্ষ্মীপুরের রায়পুর,রামগঞ্জ ও রামগতি পৌরসভা নির্বাচনে এ প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয় ছিল উৎসব মুখর।

তিনটি পৌরসভা মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, রায়পুরে আওয়ামীলীগের প্রার্থী ইছমাইল হোসেন খোকন, রামগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী ও রামগতিতে মেজবাহ উদ্দিন। এ ছাড়া বিএনপির একক মনোনীত রায়পুরে মেয়র প্রার্থী এবিএম জিলানী, রামগতিতে শাহেদ আলী পটু, রামগঞ্জে রোমান পাটওয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রামগঞ্জ মেয়র পদে ৬জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫জন ও পুরুষ ৭৭জন। রায়পুর পৌরসভা মেয়র পদে ৬জন, সংরক্ষিত মহিলা পদে ৭জন ও পুরুষ ৪৩জন। একইভাবে রামগতি পৌরসভা মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ও পুরুষ ৩৫জন প্রার্থী পদে তাদের মনোননয়ন পত্র জমা দিয়েছেন।

অপরদিকে রামগতি পৌরসভা আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে আসা আওয়ামী লীগ সমর্থক আজাদ উদ্দিন জাতীয় পাটির্তে যোগ দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার রাতে ঢাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পাটিতে যোগ দেন। এ ছাড়া রামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মদ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে রামগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলন করে বেলাল হোসেনকে মেয়র প্রার্থী ঘোষনা দিয়েছিলো। বিএনপি থেকে বহিস্কৃত নেতা নজরুল ইসলাম লিটন রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মো. সহেল সামাদ জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা মেয়র এবং কাউন্সিলর পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT