চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মণের ‘সেরা’ একাদশে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

ভিভিএস লক্ষ্মণ তার সেরা টেস্ট একাদশ নিয়ে কথা বলার সময় সাকিব আল হাসানকে নির্বাচন করেছেন। ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন লক্ষ্মণ। সোমবার দুই দলের প্রথম টেস্টের শেষদিনে ধারাভাষ্য দিতে দিতে নিজের পছন্দের টেস্ট একাদশ তৈরি করেন তিনি।

লক্ষ্মণ তার তালিকা তৈরি করেছেন উপমহাদেশে খেলার সামর্থ্য মাথায় রেখে। আন্তর্জাতিক ক্রিকেটে শতকের ফিফটি করা বিরাট কোহলি লক্ষ্মণের চোখে অধিনায়ক হওয়ার যোগ্য। দ্বিতীয় ভারতীয় হিসেবে দলে আছেন রবিচন্দ্র অশ্বিন। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চার, ইংল্যান্ডের এক, সাউথ আফ্রিকার তিন, বাংলাদেশের ও নিউজিল্যান্ডের একজন করে আছেন এই দলে।

ব্যাটিংয়ে উদ্বোধন করার জন্য লক্ষ্মণের পছন্দ ডেভিড ওয়ার্নার ও হাশিম আমলা। ওয়ার্নারের বদলে অ্যালিস্টার কুককে বেছে নিতে লক্ষ্মণকে পরামর্শ দেন অন্য দুই ধারাভাষ্যকার আকাশ চোপড়া এবং আশিস নেহরা। কিন্তু দলে প্রভাব বিবেচনায় অজি ওপেনারকেই বেছে নেন ভারত কিংবদন্তি।

সাকিব ও অশ্বিনকে নিয়ে দলে অলরাউন্ডার থাকছেন দুজন। স্পিনের দায়িত্বও থাকছে এ দুজনার কাঁধে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও কাগিসো রাবাদাকে নিয়ে পেসার তিনজন।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো খেলোয়াড়কে জায়গা দেননি লক্ষ্মণ। কেন উইলিয়ামসনকে দ্বাদশ খেলোয়াড় বানিয়ে পূরণ করা হয়েছে নিউজিল্যান্ডের কোটা।

ভিভিএস লক্ষ্মণের সেরা একাদশ:

Reneta

ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, রবিচন্দ্র অশ্বিন, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা ও জশ হ্যাজেলউড।

দ্বাদশ খেলোয়াড়:

কেন উইলিয়ামসন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিভিএস লক্ষণসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT