চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন শিখিয়েছে কত অল্পতেই আমাদের জীবন চলে: শাবানা আজমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৮, মে ২০২০
বিনোদন
A A

ভারতে ২৪ মে থেকে শুরু হয়েছে লকডাউন। কিন্তু শাবানা আজমি তারও আগে থেকে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। শুটিং এর জন্য বুদাপেস্ট যেতে হওয়ায় ১৫ মার্চ ভারতে ফিরে সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। এক সাক্ষাতকারে শাবানা আজমি জানান, সেলফ আইসোলেশন শেষ হওয়ার আগেই ভারতে লকডাউন দেয়া হয়েছে। তাই দীর্ঘ সময় ধরে ঘরে আঁটকে আছেন তিনি।

তিনি বলেন, ‘আমি হইচই করে বেড়ানো মানুষ। কখনোই ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। তবে জাভেদ আখতার এবং আমি আগে কখনই এত সময় একসঙ্গে কাটাইনি। এটা লকডাউনের ইতিবাচক দিক।’

ঘরে থাকলেও সময়টাকে কাজে লাগাচ্ছেন এই জুটি। শাবানা আজমি জানান, ‘জাভেদ লিখছে, আমি প্রচুর পড়ছি। কিছু স্ক্রিপ্টও দেখছি। আমার বাবার প্রতিষ্ঠিত এনজিওর কিছু কাজও দেখছি। শুকনা খাবার, তেল, স্যানিটারি টাওয়েলের সাথে আমরা প্রায় ২২ হাজার মাস্কও বিতরণ করেছি।’

শাবানা আজমি মনে করেন করোনাভাইরাস আমাদেরকে অনেক কিছু অনুধাবন করতে শিখিয়েছে। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন থাকা এবং স্যানিটাইজেশন ছাড়াও আমরা নিজেদের লোভ সংবরণ করা শিখেছি। অনেকের আলমারিতেই উপচে পড়া কাপড়, ব্যাগ এবং জুতা। তবুও আমাদের আরও চাই। লকডাউন শিখিয়েছে কত অল্পতেই আমাদের জীবন চলে। সফলতা মাপা উচিত কেউ অন্যকে কতটুকু সাহায্য করতে পারলো তার উপর ভিত্তি করে।’

শাবানা আজমি মনে করেন, এই মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা বুঝা গেল। অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার কষ্ট, ধনী-গরীবের ভেদাভেদ আরও স্পষ্ট করে ফুটিয়ে তুললো। সমাজের শুধু একটা অংশকে নিয়ে ভাবলে চলবে না, সবাইকে নিয়ে ভাবার সময় এটা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভেদ আখতারলকডাউনশাবানা আজমি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT