চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন ইউরোপের ৩০ লাখ মানুষকে বাঁচিয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৯, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী লকডাউন আরোপ করায় ইউরোপের ১১ টি দেশের প্রায় ৩০ লাখ মানুষ করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে লন্ডনের ইমপেরিয়াল কলেজের একটি গবেষণা দল। 

এই গবেষণা দলটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রিত উপায়ে কঠোরভাবে এমন লকডাউনের ব্যবস্থা যদি না করা হতো তাহলে ইতালি, স্পেন, ফ্রান্সের মতো গোটা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের মৃত্যু সংখ্যা লাগামহীন ভাবে বেড়ে যেত।

ইমপেরিয়াল কলেজের গবেষণার দলটি হুঁশিয়ারি দিয়েছিল, ‘কেবলমাত্র অল্প সংখ্যক মানুষ করোনায় সংক্রামিত হয়েছে। আর এখনও আমরা করোনাভাইরাসের মহামারির শুরুতেই আছি।’

ইমপেরিয়াল কলেজ লন্ডন ৪ মে পর্যন্ত ওই ১১টি দেশ থেকে করোনা ভাইরাসে মারা যাওয়া সম্পর্কিত ডাটা সংগ্রহ করেছে ইউরোপিয়ান সেন্টার অব ডিজিজ কন্ট্রোল থেকে। তারা গবেষণায় বলছে, লকডাউন জারি থাকায় জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডে প্রায় ৩১ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।

তবে এর মধ্যে এসমস্ত দেশে করোনাভাইরাসে মারা গেছে ১ লাখ ৩০ হাজার মানুষ।

এই হিসেব নিয়েই যেসব দেশে লকডাউন দেয়া হয় নি, সেখানকার মৃতের সংখ্যার সঙ্গে ওই দেশগুলোর মৃতের সংখ্যার তুলনা করে গাণিতিক মডেল দাঁড় করানো হয়েছে।

Reneta

বিশেষ করে লকডাউনের ফলে সংক্রমণ বিপুল পরিমাণে কমতে সহায়ক হয়েছে। তাই কোভিড-১৯ কে নিয়ন্ত্রণে রাখতে এই হস্তক্ষেপ বা কড়াকড়ি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষকরা দেখিয়েছেন, যদি কোনো ব্যবস্থা নেয়া না হতো তাহলে ওই ১১টি দেশে মে মাসের শুরুর দিকে এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৫০ লাখ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হতেন, যা তাদের জনসংখ্যার শতকরা ৩.২ ভাগ থেকে ৪ ভাগ।

ইমপেরিয়ালের ড. শেঠ ফ্ল্যাক্সম্যান বলেছেন,লকডাউন লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে, এই মৃত্যুগুলি একটি ট্র্যাজেডিতে পরিণত হতে পারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT