ফুটবল

র‍্যাশফোর্ডের জোড়া গোলে জিতল ম্যানইউ

র‍্যাশফোর্ডের জোড়া গোলে জিতল ম্যানইউ

শেষ ১০ ম্যাচ গোলহীন। সেই মার্কাস র‍্যাশফোর্ড কী দারুণভাবেই না ফিরলেন। ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবারের এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানেই থাকছে হোসে মরিনহোর দল। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে পিছিয়ে টেবিলের তিনে অবস্থান লিভারপুলের।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধেই জোড়া গোল করে অলরেডদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন র‍্যাশফোর্ড। ১৪ মিনিটে রোমেলু লুকাকুর দারুণ এক ফ্লিককে ডান পায়ের ভলিতে গোলে রূপান্তর করেছেন। তার দশ মিনিট পর হুয়ান মাতার আরেক ফ্লিককে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন রেড ডেভিলদের ফরোয়ার্ড।

ম্যাচে ফিরে আসার তেমন সুযোগই পায়নি লিভারপুল। ৬৬ মিনিটে একটি গোল শোধ করে দেয় অলরেডরা, তবে তাতে অবদান ম্যানইউ ডিফেন্ডার এরিখ বেইলির। তার আত্মঘাতি ভুলে সান্ত্বনার গোলটি পায় ইয়ুর্গেন ক্লপের দল।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…