স্পোর্টস

র‍্যাঙ্কিংয়ে শুভাশিস, ইমরুলের উন্নতি

বাংলাদেশ ক্রিকেটার শুভাশিস ব্যাটিং অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার শুভাশিস অনুশীলনে ব্যাটিং করছেন, র‍্যাঙ্কিংয়ে তার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইমরুল কায়েস এবং শুভাশিস রায়ের। ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে ইমরুলের অবস্থান ৬৯’এ। পেসার শুভাশিস ১৮ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ইমরুল ৩৯ রান করেন। দ্বিতীয় টেস্ট সব মিলিয়ে করেন ৫৮। প্রথম টেস্টে সুযোগ না পাওয়া শুভাশিস দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ৩ উইকেট দখল করেন।

র‍্যাঙ্কিংয়ে শুভাশিস, ইমরুলের উন্নতি

সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কাগিসো রাবাদা ক্যারিয়ার সেরা র‌্যাংঙ্কিংয়ে উঠেছেন। ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকার এই পেসার তৃতীয় স্থানে আছেন। তার আগে রয়েছেন জেমস অ্যান্ডারসন (৮৯৬) এবং রবীন্দ্র জাদেজা (৮৮৪)।

রাবাদা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রতি ইনিংসে ৫টি করে উইকেট দখল করেন। ২২ টেস্টের ক্যারিয়ারে এটি তার তৃতীয় ১০ উইকেট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…