চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাগিং নামের অত্যাচার-নির্যাতন বন্ধ হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:০৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
র‍্যাগিং

‘‘আল্লাহর কাছে প্রার্থনা করি, র‌্যাগের প্রভাব যেন আর কোন মা-বাবার উপর না পড়ে। আমি নিজের মর্যাদাহানি করতে পারবো, কিন্তু আমার মা-বাবাকে অপমানিত হতে দিব না। তাই আমার স্বপ্নকে ছাড়তে রাজি হলাম। বিদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়।’’.. ফেসবুকে এরকম স্ট্যাটাস দিয়ে র‌্যাগিংয়ের শিকার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে ওই বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে রসিকতার নামে র‍্যাগিং নাম দিয়ে নানারকম শারীরিক-মানসিক নির্যাতনের খবর পাওয়া যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ ও খ্যাতনামা সরকারি কলেজগুলোতে। প্রচলিত তথ্যমতে গ্রিক কালচার অনুসারে সপ্তম ও অষ্টম শতকে খেলার মাঠে টিম স্পিরিট নিয়ে আসার জন্য এই প্রথা ছিল। নতুন আর পুরাতনের মধ্যে সর্ম্পক সহজ করতে এই ধারা। কালের বিবর্তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা ঢুকে গেছে। পশ্চিমা দেশগুলোর মিলিটারিতেও এ ধারা ব্যাপক। বাংলাদেশেও বহুবছর ধরেই এই র‍্যাগিং নামধারী উৎপাত ও নিপীড়ন প্রচলিত। র‌্যাগিংয়ের শিকার হয়ে উচ্চ শিক্ষা নিতে আসা অসংখ্য শিক্ষার্থী মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পাস পরিবর্তন, আত্মহত্যার চেষ্টা ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলে অনেক ঘটনা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই র‍্যাগিং বন্ধে প্রশাসনিক সতর্কতা ও বিভিন্ন ঘটনায় শাস্তি দেবার নজির থাকলেও কোনো নির্দিষ্ট আইন না থাকায় তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। জাতিগতভাবে বাঙালির রয়েছে অতিথি পরায়ন হিসেবে সুনাম আর নতুনকে দ্রুত বরণ করে নিতেও আমাদের রয়েছে গৌরবময় ঐতিহ্য। তারপরেও কেন র‍্যাগিং নামের এই অসভ্য পশ্চিমা কালচারে আক্রান্ত আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান? তা চিন্তা করার সময় এসেছে। সিনিয়র হওয়ার সুযোগে নবীনদের উপরে এই র‍্যাগিং নামের অত্যাচার-নির্যাতন বন্ধ হওয়া সময়ের দাবি। আইন করে বন্ধ করা না গেলেও আমাদের আশাবাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার প্রশাসনিক সিদ্ধান্ত ও আদেশের মাধ্যমে তা বন্ধ হোক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT