চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার মেহেদী হাসান

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১:১৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
জেএমবি-ইমাম মেহেদী-র‌্যাব

২০১৫ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ‘সারোয়ার-তামিম গ্রুপ’-এর সঙ্গে সম্পৃক্ত থাকলেও এর আগে র‌্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন জঙ্গি ইমাম মেহেদী হাসান। তিনি মেহেদী নামে র‌্যাম্প মডেলিংয়ের কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব তথ্য দেন।

তিনি জানান, র‌্যাব-৩ বুধবার অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ্‌-দার-ই-কুতনী’র কমান্ডার ইমাম মেহেদী হাসান (২৯) ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করে। ইমাম মেহেদী ‘আবু ‍জিবরিল’ নামে জঙ্গি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।

লে. কর্নেল মাসুদ বলেন, মেহেদী দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করে। এছাড়া মডেলিংয়ের পাশাপাশি হোম ডেকোর বা ঘরবাড়ি সাজানোর সরঞ্জামের ব্যবসা করত মেহেদী।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তিতে খুবই দক্ষ মেহেদী হাসান। এছাড়াও তিনি খুব ভালো অনুপ্রেরণামূলক বক্তা (মোটিভেশনাল স্পিকার) ছিলেন। অনুপ্রেরণামূলক কথাবার্তার মাধ্যমে তিনি অন্যদের জঙ্গিবাদে জড়াতেন।জেএমবি-ইমাম মেহেদী-র‌্যাব

‘বাংলাদেশে জঙ্গিবাদের প্রসারে প্রবাস থেকে যে ব্যক্তি বা সংগঠনগুলো অস্ত্র ও টাকা দিয়ে সহায়তা করে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ইমাম মেহেদী।

Reneta

বিদেশ থেকে টাকাপয়সা আদান-প্রদানের কিছু হিসাব ইমাম মেহেদীর কাছ থেকে পেয়েছে র‌্যাব। আরেক জঙ্গি নেতা আবু ইব্রাহিমের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।’

ইমাম মেহেদী হাসান জেএমবি সারোয়ার গ্রুপের নতুন একটি সংগঠন ‘ব্রিগেড আদ্‌-দার-ই-কুতনী’র কমান্ডার ছিলেন। র‌্যাব-৩ পরিচালক জানান, এই সংগঠন বিভিন্ন ধরণের অপারেশন চালানোর এবং যেকোন স্থানে নাশকতা ঘটানোর সক্ষমতা অর্জন করেছে।

গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাম মেহেদীজেএমবির‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT