চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের তিন সদস্যসহ ৫ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৮:৫৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে আটক র‌্যাবের তিন সদস্য ও দুই নারী সোর্সসহ পাঁচ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার বিকেলে আশাবাড়ি সীমান্তে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়ার ওসি শাহজাহান কবির জানিয়েছেন: র‌্যাবের সদস্যদের সাথে থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র ফেরত পাওয়া গেছে। তবে একজনের পরিচয়পত্র পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়ার শশীদলের আশাবাড়ির ২০৫৯ সীমান্ত পিলায় এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয়রা তাদের আটক করে ৭৪ বিএসএফের কাছে সোপর্দ করে।

আটক তিন র‌্যাব সদস্য হলেন: কনস্টেবল রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও সৈনিক মো: ওয়াহিদ। র‌্যাবের সঙ্গে থাকা দুই নারী সোর্স হলেন, কুমিল্লার শুভপুরের জাকির হোসেনেরে স্ত্রী লিজা আক্তার ফুফি, সুজানগরের মাইনুদ্দিনের স্ত্রী মনি বেগম।

সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের আশা বাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে জলিল ও হাবিলের বাড়িতে যায় র‌্যাবের দুই নারী সোর্স। তাদের বাড়িতে গিয়ে দুই সোর্স মাদক ক্রয় করতে চাইলে তারা বিক্রি করতে রাজি হয়। পরে পাঁচ লাখ টাকার জাল টাকা নিয়ে ভারতের ২০৫৯ পিলালের ১০ গজ ভিতরে ঢুকে ব্যবসায়ী জলিল ও হাবিলকে আটকের চেষ্টা করে র‌্যাব।

Reneta

খবর পেয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের তিন সদস্যসহ দুই নারী সোর্সকে আটক করে মারধর শুরু করে। র‌্যাব সদস্যদের কাছে দুইটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও তিনটি হ্যান্ডকাফ ছিল। এদের দু’জন পুলিশের সদস্য এবং একজন সেনাবাহিনীর সদস্য।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহাজান কবির জানান: বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে। সবার সব মালামাল বুঝে পেয়েছে। তবে রিদান বড়ুয়ার আইডি কার্ডটি পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT