চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাডিসনে শুরু অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
স্বাস্থ্য
A A

অস্ট্রেলিয়ার নিজস্ব স্বাদ ও সংস্কৃতি ঢাকাবাসীর কাছে তুলে ধরতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হল অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভাল। ফেস্টিভালটির নাম রাখা হয়েছে ‘এ টেস্ট অব অস্ট্রেলিয়া’। নয় দিনব্যাপী এ ফেস্টিভাল শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

গত বছর অত্যন্ত সফলতার সাথে অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভাল আয়োজনের পর এবারও আয়োজক কর্তৃপক্ষ উৎসবের সাজে সজ্জিত হয়েছে। অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরতে লবিতে সাজানো হয়েছে এক ক্যাঙ্গারু পরিবারের ভাস্কর্য। এছাড়াও নান্দনিক আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্যানার।

‘এ টেস্ট অফ অস্ট্রেলিয়া’ উদযাপন করা হচ্ছে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ওয়াটার গার্ডেন ব্র্যাসারিতে। অস্ট্রেলিয়ান অ্যাক্টিং হাই কমিশনার মিস স্যালি-অ্যান ভিন্সেন্ট এই উৎসবটির উদ্বোধন করেন। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত।

Banglabid

উৎসব নিয়ে গেল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোটেলটির জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ ভোগেলি বলেন, ‘এই ফুড ফেস্টিভালে অস্ট্রেলীয় খাবারের স্বাদ নিতে জনপ্রতি গুনতে হবে ৪ হাজার ৯৯৯ টাকা। আর শিশুদের (৪-১০ বছর) জন্য দিতে হবে ৩ হাজার টাকা।

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের এক্সিকিউটিভ শেফ জেড আর্চডিকন তার জন্মভূমি অস্ট্রেলিয়ার বিশেষ রন্ধনশিল্পকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘এই ইভেন্টের যাবতীয় ফুড রান্নার জন্য বিশেষ উপাদানগুলি অস্ট্রেলিয়ার বিশেষ অঞ্চল থেকে সরাসরি আমদানি করা হয়েছে। উৎসবের ৬০ শতাংশ খাবারই অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। থাকছে অস্ট্রিলিয়ার মাছ, হাঁস। বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে আনা ভেড়ার মাংসের বেশ কয়েকটি পদ থাকবে এ উৎসবের প্রধান আকর্ষণ।’

এবারের ফেস্টিভালে শেফ জেড আর্চডিকন পরিবেশন করছে খুবই চমকপ্রদ কিছু মেনু। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিশেষভাবে বাছাইকৃত গবাদি পশুর কাছ থেকে পাওয়া বিশেষ এবং বিরল ওয়াগু বী্ফ সহ বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একটি সম্পূর্ণ অস্ট্রেলিয়ান ল্যাম্ব গ্রীলড এবং বিশেষ ল্যাম্ব পাই। মেইন কোর্স বাদেও থাকছে অস্ট্রেলিয়ার বিশেষ ল্যামিংটন কেক। এছাড়াও অস্ট্রেলিয়ার সেরা পনির ও পনিরজাত খাবারের ব্যাবস্থা থাকছে অতিথিদের জন্য।

Reneta

এছাড়াও বিশেষ চমক হিসেবে ফেস্টিভ্যালে আগত সকল ডাইন-ইন অতিথিদের জন্য থাকছে র‍্যাফেল ড্র তে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর অব সেলস্ মো. শরিফুদ্দিন নাওয়াজ বলেন, ‘খাবারের পাশাপাশি থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা প্লেন টিকিট এবং দু’দিন হোটেল টিউলিপে থাকা দু’জনের জন্য।’

ঢাকাবাসীদের এক নতুন ধরণের স্বাদের সাথে পরিচয় করিয়ে দিতে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন আয়োজন করছে এই উৎসব। বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেজ- www.fb.com/RadissonBluDhaka.

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্মিথের মতো দেশকে কলঙ্কিত করা ৫ অধিনায়ক

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকারের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে যে সুখবর

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকারের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে যে সুখবর

জন্মভূমিতে ফিরে কাঁদলেন মালালা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT